11.2 C
New York

শেষলগ্নে প্রচারের ঝড় তৃণমূলের! সায়নীর রোড শোয়ে জনজোয়ার! কী বলছে গলসি?

Must Read

পূর্ব বর্ধমান: হাতে গোনা আর মাত্র একটা দিন। সোমবার প্রচারের শেষ দিন। তাই বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) দ্বিতীয় দফার প্রচারে কোনও রকম খামতি রাখছেন না কোনও দল। প্রখর রোদ উপেক্ষা করে গ্রামেগঞ্জে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। দ্বিতীয় দফার নির্বাচনে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার গলসি বিধানসভায় রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। গলসি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের (TMC) প্রার্থী হয়েছেন অলোক কুমার মাঝি। অলোক কুমার মাঝির সমর্থনে রবিবার দুপুরে রোড শো করেন সায়নী ঘোষ (Saayoni Ghosh), যেখানে দেখা গেল জনসমুদ্রের দৃশ্য।

এদিন মানকর হাটতলা থেকে সুসজ্জিত গাড়িতে চেপে রোড শো শুরু হয়। তাসা ও ঢাক ঢোল নিয়ে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এবং জেলা ও ব্লকের নেতাকর্মীরা সেই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা যতই এগোতে থাকে ততই বাড়তে থাকে মানুষের ভিড় এবং উন্মাদনা। শোভাযাত্রা মানকর হাটতলা থেকে শুরু করে পৌঁছনোর কথা ছিল মানকর স্টেশন পর্যন্ত। কিন্তু একাধিক কর্মসূচি থাকায় এবং সময় কম থাকার কারণে মাঝ পথেই শোভাযাত্রা শেষ করে সায়নী ঘোষকে বেরিয়ে যেতে হয় অন্য কর্মসূচির উদ্দেশ্যে।

আরও পড়ুন: দ্বিতীয় দফা ভোটের আগে কাটোয়ায় বুথ পরিদর্শনে সিইও মনোজ আগরওয়াল

গলসি বিধানসভার তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝি জানিয়েছেন, যেটুকু সময় পাওয়া গিয়েছিল, সেইটুকু সময়ের মধ্যেই তারা কর্মসূচি সম্পন্ন করেছেন। কারণ সময় কম এবং একাধিক কর্মসূচি, তাই সায়নী ঘোষকে পরের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তড়িঘড়ি হেলিকপ্টারে করে বেরিয়ে যেতে হয়। তবে সায়নী ঘোষকে কাছে পেয়ে কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল এবং সাধারণ মানুষ যেভাবে সমর্থন জানিয়েছে তা দেখে তিনি নিশ্চিত এবার গলসি বিধানসভাতেও তৃণমূল জিতছে।

এদিকে, সুসজ্জিত গাড়ি থেকে মাইক নিয়ে সায়নি বলেন, দিদি থাকলেই ‘লক্ষ্মীর ভান্ডার’ থাকবে ‘যুব সাথী’ থাকবে তাই সকল মানুষ যেন দিদিকে ভোট দেয়। এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই।

দেখুন আরও খবর:

Latest News

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা

কলকাতা: তাপপ্রবাহে (Heatwave Alerts) হাঁসফাঁস গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ- সব জায়গায় তাপমাত্রার রেকর্ড ভাঙছে। হাঁসফাঁস গরমে নাজেহাল দেশবাসী।...

More Articles Like This