বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শুক্রবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া!

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ (Low-pressure area)। আর তার প্রভাব পড়তে শুরু করতেই বদল আসতে চলেছে বাংলার আবহাওয়ায়। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির (Rain) পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও ভারী বৃষ্টি হতে পারে, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

দক্ষিণবঙ্গে শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া-সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain) হতে পারে। আবহাওয়া দফতরের সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবেই নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে।

আরও খবর :    শুক্রবার শ্রীরামপুরে হচ্ছে না মমতার সভা! মাঠ নিয়ে আপত্তি মঠের, ফের হাইকোর্টে শুনানি

নিম্নচাপের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও (North Bengal)। শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে এই দুই জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সেদিন ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর-সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গে অবশ্য জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Latest News

দিল্লিতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর এই...

More Articles Like This