প্রায় ৩০ বছর পর নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’, দাম কত উঠতে পারে?

Must Read

ওয়েব ডেস্ক : কয়েক দশক পেরিয়েও প্রিন্সেস ডায়ানার (Princess Diana) সেই কালো পোশাকের (Dress) কথা ভোলেনি বিশ্ব। রাজপরিবারের প্রচলিত পোশাকবিধিকে কার্যত উপেক্ষা করে যে পোশাকে তিনি প্রকাশ্যে এসেছিলেন, সেটিই পরিচিত হয়ে যায় ‘রিভেঞ্জ ড্রেস’ (Revenge Dress) নামে। এবার প্রায় ৩০ বছর পর সেই ঐতিহাসিক পোশাক ফের প্রকাশ্যে আসছে। ডিসেম্বর মাসে নিউ ইয়র্কে নিলামে উঠবে ডায়ানার বিখ্যাত কালো গাউন। নিলামে পোশাকটির দাম ৩ লক্ষ ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করা হচ্ছে।

গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ানের তৈরি এই শরীরঘেঁষা কালো পোশাকটি ১৯৯৪ সালের ২৯ জুন পরেছিলেন ডায়ানা (Princess Diana)। সেই দিনই তাঁর তৎকালীন স্বামী তৃতীয় চার্লস একটি টেলিভিশন তথ্যচিত্রে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। সেই পরিস্থিতির মধ্যেই লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির একটি অনুষ্ঠানে ওই পোশাকে হাজির হন ডায়ানা।

আরও খবর : ভারতের খয়রাতির রাজনীতিই কি ট্রাম্পের নতুন স্ট্র্যাটেজি!

কাঁধ খোলা কালো সিল্কের গাউনের সঙ্গে ছিল কালো হিল, কালো ক্লাচ, উজ্জ্বল লাল নখ এবং একটি বিশেষ নেকলেস। ওই গয়নায় ব্যবহার করা হয়েছিল পুরনো হিরে ও নীলকান্তমণির একটি ব্রোচ। পোশাকের পাশাপাশি তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতিও সেদিন সংবাদমাধ্যমের নজর কেড়ে নেয়। সেই সময় রাজপরিবারের ক্ষেত্রে কালো পোশাক সাধারণত শোকের অনুষ্ঠানের সঙ্গেই যুক্ত ছিল। ফলে ডায়ানার (Princess Diana) এই পোশাক ছিল বেশ ব্যতিক্রমী। ফ্যাশন দুনিয়ায় তাঁর সেই উপস্থিতি পরে একটি সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়। ‘রিভেঞ্জ ড্রেস’ নামটিও সেখান থেকেই জনপ্রিয় হয়ে ওঠে।

১৯৯৭ সালের জুনে ডায়ানা নিজের ৭৯টি পোশাক নিলামে তোলেন। সেই নিলাম থেকে পাওয়া অর্থ স্তন ক্যানসার এবং এইডস সংক্রান্ত দাতব্য কাজে ব্যবহারের কথা ছিল। ‘রিভেঞ্জ ড্রেস’ও সেই সময় বিক্রি হয়। এরপর স্কটল্যান্ডের বিভিন্ন দাতব্য অনুষ্ঠানে পোশাকটি প্রদর্শিত হয়েছে। প্রায় তিন দশক পর ফের সেটি নিলামের মঞ্চে ফিরছে।

১৮ সেপ্টেম্বর লন্ডনে পোশাকটি প্রথমবারের মতো প্রদর্শন করা হবে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে প্রদর্শনের পর সেটি যাবে হংকংয়ে। সেখানে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রদর্শনীর পর নভেম্বরে জেনেভায় দেখানো হবে। এরপর ডিসেম্বরের শুরুতে নিউ ইয়র্কে পৌঁছবে পোশাকটি। ৯ ডিসেম্বর সেখানেই হবে নিলাম।

Latest News

ভোটের কারণে উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পিছল একাধিক পরীক্ষা

ওয়েব ডেস্ক : পরীক্ষার মুখে বড় বদল উচ্চমাধ্যমিকের রুটিনে (HS Exam Routine)। উপনির্বাচনের কারণে তৃতীয় সেমেস্টারের একাধিক পরীক্ষার দিন...

More Articles Like This