ভোটের কারণে উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পিছল একাধিক পরীক্ষা

Must Read

ওয়েব ডেস্ক : পরীক্ষার মুখে বড় বদল উচ্চমাধ্যমিকের রুটিনে (HS Exam Routine)। উপনির্বাচনের কারণে তৃতীয় সেমেস্টারের একাধিক পরীক্ষার দিন পরিবর্তন করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে পরীক্ষার্থীদের হাতে নতুন করে বদলাতে হচ্ছে প্রস্তুতির পরিকল্পনাও।

আগের সূচি অনুযায়ী, ৫ অক্টোবর গণিত-সহ একাধিক বিষয়ের পরীক্ষা (Exam) হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা এবার হবে ১২ অক্টোবর। এই তালিকায় রয়েছে গণিত, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশাল সায়েন্স, এগ্রিকালচার, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সি এবং আরবি।

আরও খবর :  বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শুক্রবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া!

শুধু ৫ অক্টোবরের পরীক্ষাই নয়, পরের দু’দিনের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ৬ অক্টোবর সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা পিছিয়ে ১৩ অক্টোবর করা হয়েছে।৭ অক্টোবরের বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষাও পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী ওই পরীক্ষাগুলি হবে ১৪ অক্টোবর।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By poll) রয়েছে। ৯ অক্টোবর ভোটের ফল ঘোষণা হবে। উপনির্বাচনের দিনই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের একাধিক পরীক্ষা নির্ধারিত থাকায় সূচিতে এই পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে সংসদ।

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This