দমদমে তোলাবাজি-প্রতারণার অভিযোগ, প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট-সহ গ্রেফতার ৩

Must Read

ওয়েব ডেস্ক : তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দমদমের তৃণমূল নেতা তথা প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্টকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে। ধৃতদের নাম নয়নাশিস দাস ওরফে জনি এবং সুমন্ত ঘোষ ওরফে লাল্টু।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দমদম থানায় তাঁদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ (Police)। এরপর তিন জনকেই তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। সূত্রের খবর, তাঁদের দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

আরও খবর :  ভোটের কারণে উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পিছল একাধিক পরীক্ষা

দমদম পুরসভাতেও সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তন হয়েছে। গত জুন মাসে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হরেন্দর সিং। সাধারণ মানুষের জন্য ঠিকমতো কাজ করতে না পারা এবং পুরসভায় কর্মীর ঘাটতির কারণে পরিষেবা দিতে সমস্যা হওয়ার কথা জানিয়ে তিনি পদ ছাড়েন। এরপর ভাইস চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান বরুণ নট্ট।

তার পরেই তোলাবাজি ও প্রতারণার অভিযোগে প্রাক্তন উপ পুরপ্রধানের গ্রেফতারির ঘটনায় দমদমে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This