ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

Must Read

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Zinping)। তাই দিল্লি শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে বেঁধে ফেলা হল। পুতিন এবং জিনপিং দিল্লি আসছেন যথাক্রমে ১১ ও ১২ সেপ্টেম্বর। তাঁদের জন্য বরাদ্দ হোটেল এবং চলাফেরার রুট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

পুতিন থাকবেন মৌর্য হোটেলে (Maurya Hotel), সেই হোটেল আপাতত অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের জন্য চতুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথম স্তরে থাকবে সিপিটি অর্থাৎ ক্লোজ প্রোটেকশন টিম। এই দল সারাক্ষণ পুতিনের সঙ্গে ছায়ার মতো লেগে থাকবে। দ্বিতীয় স্তরে থাকবে ইনার সিকিউরিটি সার্কল যে দলে থাকবেন দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন: গাঁজা কাণ্ডের জের, দেশের সমস্ত পাইলটের মাদক পরীক্ষা করবে ডিজিসিএ

তৃতীয় স্তরের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন দিল্লি পুলিশের কম্যান্ডো এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা। একদম বাইরের নিরাপত্তা বৃত্তের দায়িত্বে থাকবে স্থানীয় পুলিশ বাহিনী। হোটেল এবং তার আশেপাশে ব্যাপক সংখ্যায় এই পুলিশকর্মীরা মোতায়েন থাকবেন। তবে পুতিন তাঁর নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়েই আসছেন। তাঁর সঙ্গে সারাক্ষণ ২৫-৩০ জন কম্যান্ডো থাকবে। চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের জন্যও থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল।

প্রসঙ্গত, ১৮তম ব্রিকস সম্মেলন ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন দিল্লির দিকে। বিশেষ করে জিনপিংয়ের সফর নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সম্ভাব্য মোদি-জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে। এখনও বৈঠকের আনুষ্ঠানিক সূচি প্রকাশ্যে আসেনি। তবে দুই রাষ্ট্রনেতার মুখোমুখি আলোচনা হলে তা ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

 

Latest News

আরও লজ্জায় পাকিস্তান, রানের পাহাড় খাড়া করল ইংল্যান্ড  

ওয়েব ডেস্ক: এজবাস্টন টেস্টে (Edgbaston Test) আরও বিপদে পড়ল পাকিস্তান (Pakistan)। প্রথমে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে গিয়েছিল...

More Articles Like This