ওল্ড ট্রাফোর্ডে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হ্যারি কেন

Must Read

ওয়েব ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) মাঠে প্রায় তিন বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) ফুটবল। দেড় দশক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) ইউরোপের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হত, তাদের সে দিন আর নেই। এক যুগেরও বেশি সময় হয়ে গেল, ঘরোয়া লিগেই ট্রফি জিততে পারে না তারা, ইউরোপ সেরা হয়তো দূর কি বাত।

তবে গত মরসুমে মাইকেল ক্যারিকের অধীনে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অধিকার করেছে ম্যান ইউ। এ মরসুমের গোড়াতে তাঁকেই পাকাপাকি ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে। নয়া মরসুম দারুণভাবে শুরু না হলেও, এখনই আশাহত হচ্ছেন না সমর্থকরা। অন্তত বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখতে মাঠ ভরাবেন তাঁরা।

আরও পড়ুন: ১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, স্টাম্প হাতে নাচ ঈশান-বৈভবের

ম্যান ইউয়ের প্রতিপক্ষ আজারবাইজানের ক্লাব সাবাহ। ভয়ঙ্কর অঘটন ছাড়া এই ম্যাচ হারার কথা নয় ব্রুনো ফার্নান্ডেজ, মার্কাস র‍্যাশফোর্ডদের। বরং আজ কতগুলো গোল দিয়ে গোলপার্থক্যে এগিয়ে থাকা যায়, সেই চেষ্টাই করবেন তাঁরা। কারণ নতুন নিয়মে হওয়া লিগ ফেজে গোলপার্থক্য গুরুত্বপূর্ণ বিষয়।

ম্যান ইউ ছাড়াও বৃহস্পতিবার আর এক বড় দল মাঠে নামবে— জার্মানির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ, প্রতিপক্ষ বোডো গ্লিমট। গত মরসুমে সেমিফাইনালে উঠেও পিএসজির কাছে একটুর জন্য হারতে হয়েছিল। বায়ার্নের আক্রমণের ত্রিফলা সম্ভবত এই মুহূর্তে সবথেকে ভয়ঙ্কর। বাঁ-দিক থেকে লুইজ দিয়াজ, ডানদিক থেকে মাইকেল ওলিসে এবং মাঝখানে হ্যারি কেন। গত মরসুমে ক্লাব ও দেশের খেলায় সবমিলিয়ে ৭০টির উপর গোল করেছিলেন ইংলিশ অধিনায়ক। এবারের ব্যালন ডো’র জেতার ব্যাপারে তিনি সবথেকে এগিয়ে।

 

Latest News

শুক্রবার শ্রীরামপুরে হচ্ছে না মমতার সভা! মাঠ নিয়ে আপত্তি মঠের, ফের হাইকোর্টে শুনানি

কলকাতা: আদালতের অনুমতি মিললেও আপাতত হচ্ছে না শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা। সভাস্থল নিয়ে নতুন করে আপত্তি জানিয়েছে...

More Articles Like This