ওয়েব ডেস্ক: বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) গোলের বন্যা বইল। ছ’টি ম্যাচে হল মোট ২৫টা গোল। অবশ্য এর মধ্যে ১১টি গোল করেছে দুটি ক্লাব, বার্সেলোনা (FC Barcelona) এবং পিএসজি (PSG)। ফায়ানুর্ডকে বার্সা দিল পাঁচ গোল আর স্লোভান ব্রাতিস্লাভা পিএসজির কাছে আধ ডজন গোল হজম করল। ভিএফবি স্টুটগার্ট এবং স্পোর্টিং সিপি তাদের প্রতিপক্ষদের তিনটি করে গোল দিয়েছে।
হান্সি ফ্লিকের বার্সেলোনা এবং নিঃসন্দেহে কাপ জেতার অন্যতম দাবিদার। রদ্রি, অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি, গ্যাব্রিয়েল জেসুসদের নিয়ে দলটা আরও বিস্ফোরক হয়ে উঠেছে। এদিন ম্যাচের তিন মিনিটে দুরন্ত গোল করেন অধিনায়ক রাফিনহা। ৫৭ মিনিটে আরও একটি গোল করেন তিনি। বাকি তিনটি গোল করেছেন আদেয়েমি, লামিনে ইয়ামাল, এবং জেসুস। ফায়ানুর্ডের হয়ে একটি গোল করেছেন সেম স্টেইন।
আরও পড়ুন: শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের
ওদিকে গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জারমাঁ চ্যাম্পিয়নের মতোই শুরু করল। ব্রাতিস্লাভা তাদের তুলনায় অনেক ছোট দল, তাদের নিয়ে ছিনিমিনি খেলল। বার্সেলোনায় সেভাবে নজর কাড়তে না পারা ফেরান তোরেস হ্যাটট্রিক করলেন। দলের এক নম্বর তারকা উসমান ডেম্বেলে জোড়া গোল করেছেন। একটি গোল ফাবিয়ান রুইজের। ব্রাতিস্লাভার হয়ে সান্ত্বনা পুরস্কারের গোলটি করেন সুলেইমান কামারা।
বুধবার মাঠে নেমেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল আর্সেনাল ও লিভারপুল। দুটোই বেশ কঠিন ম্যাচ ছিল, তবে দুই দলই তিন পয়েন্ট ঘরে তুলতে পেরেছে। অ্যাতলেটিকো মাদ্রিদের মতো শক্তিশালী দলকে ২-১ হারিয়েছে লিভারপুল। ১৭ মিনিটে মার্কোস লোরেন্তের গোলে এগিয়ে যায় দিয়েগো সিমিয়নের দল। তবে ৪০ ও ৫০ মিনিটে যথাক্রমে ডমিনিক সোবোসলাই ও অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার গোল করে লিভারপুলকে জিতিয়ে দেন। অন্যদিলে নাপোলির ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট হাসিল করল আর্সেনাল। ৭৫ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের গোলে জিতে যায় মিকেল আর্তেতার দল।
