শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

Must Read

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ (Carlos Alcaras) কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন। তাঁকে সংহার করলেন ২৩ বছর বয়সি আমেরিকান টেনিস প্রতিভা বেন শেলটন (Ben Shelton)। আর্থার অ্যাশ স্টেডিয়ামে (Arthur Ashe Stadium) দুই জনের লড়াই চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

শেলটনের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৭ (৫-৭), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬ (১০-৭)। চার ঘণ্টা ২৮ মিনিট ধরে চলল পাঁচ সেটের মহাসংগ্রাম। খেলায় বারবার পট পরিবর্তন হয়েছে। কখনও শক্তিশালী দেখিয়েছে আলকারাজকে, কখনও শেলটন খেলার রাশ হাতে নিয়েছেন। খেলার সময় যত বাড়ে, সাধারণত আলকারাজ তাঁর শারীরিক সক্ষমতা, স্ট্যামিনার জোরে প্রতিপক্ষকে মাত করেন। কিন্তু আজ নিজে মাত হলেন।

আরও পড়ুন: ১৩৩ রানে অল আউট, পাকিস্তান সেই অন্ধকারেই

চতুর্থ সেট ৬-১ ফলে জেতার পর নিঃসন্দেহে জেতার ব্যাপারে ফেভারিট হয়ে ওঠেন স্প্যানিস টেনিস তারকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামের দর্শকরাও হয়তো ভাবেননি, স্বদেশীয় শেলটন অসাধ্য সাধন করবেন। পঞ্চম সেট ৬-৬ হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। সেখানেও চলে জোর লড়াই, শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নেন শেলটন।

ম্যাচ জয়ের অনেকটা কৃতিত্ব দর্শকদের দিলেন মার্কিন টেনিস তারকা। এই মুহূর্তে এটিপি র‍্যাঙ্কিংয়ে পঞ্চম এবং এই টুর্নামেন্টের অষ্টম বাছাই বললেন, “আমার কাছে দর্শকরাই আসল কথা। আমার কোচেরা, আমার পরিবার, বন্ধুবান্ধব স্ট্যান্ডে ছিল। তবে নিউইয়র্ক শহরের মানুষ রাত তিনটে অবধি খেলা দেখেছে। শেষ পর্যন্ত ‘ইউএসএ’ ধ্বনি আমাকে এগিয়ে নিয়ে গেছে, ওটাই আমাকে এই জয় এনে দিয়েছে।”

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This