তৃণমূলের মিছিলে BLO বিতর্ক, ছবি তুলে নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ

Must Read

কাঁকসা: কাঁকসায় (Kanksa) তৃণমূলের (TMC) মিছিলে এক মহিলা বুথ লেভেল অফিসার (BLO)-কে দেখা যাওয়াকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। ঘটনাটি সামনে আসতেই ছবি-সহ নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি (BJP)।

বিজেপির দাবি, চৈতালি রায় নামে ওই মহিলা গলসি বিধানসভা কেন্দ্রের ৫৫ নম্বর পার্টের BLO। অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং শনিবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের রোড শো-তে অংশ নেন। ওইদিন গলসি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অলোক মাঝির সমর্থনে এই রোড শো অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ৭২ দেশের সঙ্গে লড়াই জিতে বিশ্বসেরা মেমারির ছাত্র

বিজেপি নেতা রমন শর্মা বলেন, “একজন BLO নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন। তিনি কীভাবে একটি রাজনৈতিক দলের মিছিলে অংশ নেন? এতে স্পষ্ট, বাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলছে।” এই অভিযোগ তুলে ইমেল মারফত নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝি এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “অনেক মানুষ অনুব্রত মণ্ডলকে দেখতে রাস্তায় এসেছিলেন। ওই মহিলাও রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, কেউ তাঁকে ডেকেছিল। কিন্তু তিনি মিছিলে অংশ নেননি। বিজেপি অযথা বিষয়টিকে রাজনৈতিক রং দিচ্ছে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এখন নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This