Forbidden

You don't have permission to access th1s resource.

পরিচালক দেবের প্রথম ছবির নায়িকা শুভশ্রী! কামব্যাক হচ্ছে অনির্বাণের? থাকছে আরও চমক - KolkataTV
33.6 C
Kolkata

পরিচালক দেবের প্রথম ছবির নায়িকা শুভশ্রী! কামব্যাক হচ্ছে অনির্বাণের? থাকছে আরও চমক

Must Read

কলকাতা: টলিউডে (Tollywood) নতুন ইনিংস শুরু করছেন সুপারস্টার দেব (Dev)। দীর্ঘদিন অভিনয় ও প্রযোজনার পাশাপাশি ‘ক্রিয়েটিভ ডিরেক্টর’ হিসেবে কাজ করার পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালকের (Film Director) আসনে বসতে চলেছেন। আর সেই ডেবিউ পরিচালনার ছবিতেই একাধিক চমক রেখে দিয়েছেন তিনি, যার মধ্যে অন্যতম হল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) কামব্যাক, যিনি এতদিন ইন্ডাস্ট্রি থেকে দূরেই ছিলেন।

দেবের প্রথম পরিচালিত ছবির নায়িকা হিসেবে থাকছেন তাঁর বহুদিনের সহ-অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। অতীতে তাঁদের জুটি যেমন বক্স অফিস কাঁপিয়েছে, তেমনই এবারও সেই ম্যাজিক ফিরিয়ে আসবে বলে ইঙ্গিত মিলছে। বিশেষ করে ২০২৫ সালে তাঁদের পুনর্মিলন যে সাড়া ফেলেছিল, তার রেশ এখনও টাটকা দর্শকদের মনে।

আরও পড়ুন: ব্যান কালচার বন্ধ নিয়ে যা যা বললেন দেব…

তবে শুধুমাত্র ‘নস্টালজিক’ জুটিই নয়, দেব পরিচালিত প্রথম ছবির আরও বড় চমক হতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যের প্রত্যাবর্তন। সাম্প্রতিক সময়ে বিতর্কে জড়িয়ে টলিউডে ‘নিষিদ্ধ’ তকমা পাওয়া এই অভিনেতাকে নিয়েই ছবির ঘোষণা করে কার্যত সাহসী পদক্ষেপ নিয়েছেন দেব। জানা যাচ্ছে, ইন্ডাস্ট্রির অন্দরের বৈঠক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) মধ্যস্থতার পরেই এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

আসন্ন দুর্গাপুজোতেই মুক্তি পেতে চলা এই ছবির নাম হতে চলেছে ‘দেশু ৭’। এই ছবির মাধ্যমে শুধু পরিচালক হিসেবেই নয়, গল্পকার হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব। ফলে এটি তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট বলেই মনে করা হচ্ছে। মুক্তির প্রায় ১০ মাস আগে থেকেই অগ্রিম বুকিং চালু করে এক অভিনব কৌশল নিয়েছেন নির্মাতারা। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’কে এক মহাযজ্ঞে পরিণত করার পরিকল্পনাও করেছেন তাঁরা, যা ভারতীয় সিনেমায় নজিরবিহীন হতে পারে বলে মনে করছেন অনেকে।

দেখুন আরও খবর:

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This