নোবেল কমিটির ঘোষণা, সাহিত্যের সেরা কলম কানাডার অ্যান কার্সনের

Must Read

ওয়েব ডেস্ক: সাহিত্যে নোবেল পেলেন অ্যান কার্সন। কানাডার কবি এবং প্রাবন্ধিককেই মর্ত্যে সাহিত্যের সেরা কলম বলে নির্বাচিত করল সুইডেনের নোবেল অ্যাকাডেমি। ৭৬ বছর বয়সে অ্যান কার্সন শ্রেষ্ঠত্বের সম্মান পেলেন।

গ্রিক পুরাণে যা হেরাক্লিস। রোমানে তাই হারকিউলিস। যুগ যুগান্তরের চরিত্র। তাঁকে নিয়ে কত না কথা ও কাহিনি। গ্রিক পুরাণের এই বীর হেরাক্লিসকে নিয়েই এক ভিন্ন ধারার কবিতা লেখেন কানাডার কবি অ্যান কার্সন। ঠিক কবিতা না, কবিতা ও উপন্যাস মিলিয়ে এক ভিন্ন চরিত্র। ১৯৯৮ সালে প্রকাশিত হয় অটোবায়োগ্রাফি অফ রেড। যেখানে এক সমকামী পুরুষ চরিত্রে বড় হয়ে উঠছে। আর তাঁকে ঘিরেই কার্সনের কলমে কাব্যোপন্যাসের আলো আঁধারি। লেখনির ঠাসবুনোট।

আরও পড়ুন: অদ্ভুত আবিষ্কার, রসায়নে নোবেল পাচ্ছেন এই দুই বিজ্ঞানী

কার্সনের লিখন-ভঙ্গিমা ঠিক কেমন? সুইডেনের নোবেল কমিটি তার খানিক ব্যাখ্যা দিয়েছে। নোবেল কমিটি তাঁকে সম্মানিত করে বলে, প্রাচীন মূল ধারার সাহিত্যের সঙ্গে ঐতিহ্যকে মিশিয়েছেন কার্সন। এই কাজটি করেছেন খুব সাবলীল এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে। অনেকটা যেন খেলার ছলেই এক নতুন ধারার সাহিত্যের জন্ম দিয়েছেন অ্যান কার্সন। কমিটি তাঁর সেই কাজেরই স্বীকৃতি দিয়েছে।

১৯৮৬। প্রকাশিত হয় ‘এরোস দ্য বিটারসুইট’। মূলত প্রবন্ধের সংকলন। যার মধ্যে সাহিত্য, দর্শন, পুরাণ, অনুবাদ, ইতিহাসের পাঁচমিশেল। প্রথম কবিতার বই ১৯৯৫ সালে। বইয়ের দীর্ঘ কবিতা ‘দ্য গ্লাস এসে’ পাঠকের নজর কেড়ে নেয়। সম্পর্কের টানাপড়েন নিয়ে এক দীর্ঘ আত্মসমীক্ষা। উল্লেখযোগ্য কাজ ‘অটোবায়োগ্রাফি অফ রেড’। কবিতার ভঙ্গিমায় লেখা এক উপন্যাস। ভাই মাইকেল কার্সন-এর মৃত্যুর পর প্রকাশিত হয় ‘নক্স’। ভাইকে উৎসর্গ করে এক ধারাবাহিক এলিজি। হাতে তৈরি স্ক্র্যাপ বুকের ফ্যাক্সিমিলি।

সাহিত্যে নোবেল পুরস্কারের অর্থ মূল্য জানেন? উত্তর ১.২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১১ কোটি ৬৩ লক্ষ টাকার কাছাকাছি।

Latest News

হঠাৎ উইকেটকিপিং করতে শুরু করলেন যশস্বী, কারণ কী?  

ওয়েব ডেস্ক: লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলে উল্কার গতিতে উত্থান হয়েছে যশস্বী জয়সওয়ালের। ওপেনিং স্পটে তাঁর জায়গা আপাতত বেশ...

More Articles Like This