যুদ্ধাপরাধ, গণহত্যার বিরুদ্ধে লড়াই, ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাইকে নোবেল শান্তি সম্মান

Must Read

ওয়েব ডেস্ক: বিশ্বজনতার আইনের অধিকার নিয়ে সারা জীবনের লড়াইয়ের স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত নভানেথেন নভি পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন। আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় নভির লড়াই মানবতার পক্ষে। যুদ্ধাপরাধ, গণহত্যা, যুদ্ধকালীন যৌনহিংসা, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। বিশ্বশান্তি এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে নভিকেই নোবেল শান্তি সম্মানের শ্রেষ্ঠ নাম হিসেবে চূড়ান্ত করে নরওয়ের নোবেল কমিটি।

আরও পড়ুন: আমেরিকায় তালিবানি শাস্তি! ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার

দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় বংশোদ্ভূত তামিল পরিবারে নভানেথেন নভি পিল্লাইয়ের জন্ম। দক্ষিণ আফ্রিকার বাতাসে তখনও বর্ণবিদ্বেষের বিষ। সমাজের সমস্ত শ্রেণিতে বৈষম্য আর চরম নিপীড়ন। সামাজিক অসামঞ্জস্যের বিরুদ্ধে লড়াই জারি রাখতে আইনকেই হাতিয়ার করেন নভি। পেশায় আইনজীবী নভি, গরিব, পিছিয়ে পড়া, শোষিত মানুষের সামাজিক অধিকার ফিরিয়ে দিতে অগ্রণী ভূমিকা নেন।

নভানেথেন নভি পিল্লাই-এর প্রথম জীবনের উল্লেখযোগ্য কাজের সঙ্গে জড়িয়ে নেলসন ম্যান্ডেলার নাম। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আজীবন সংগ্রামে নেলসন ম্যান্ডেলার হয়ে আন্তর্জাতিক আদালতে সওয়াল করেন নভি। শুধুমাত্র নেলসনই না, আরও অনেক প্রতিবাদী কন্ঠস্বরের ধ্বনি আন্তর্জাতিক দুনিয়ায় পৌঁছয় কাঠগড়ায় নভির সওয়ালে ভর করে।

নভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ হাই কোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে রাওয়ান্ডার প্রতিনিধিত্ব করেছেন।

আন্তর্জাতিক অপরাধ আদালতেও প্রতিনিধিত্ব করেছেন। রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার শাখার হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন। যুদ্ধবিধ্বস্ত অধিকৃত প্যালেস্তাইনে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক অনুসন্ধান কমিশনের চেয়ারপার্সন হিসেবে কাজ করেছেন। এখন আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস-এর বিচারকের দায়িত্বে রয়েছেন নভি পিল্লাই। আপাতত মায়ানমারের বিরুদ্ধে ওঠা গণহত্যার বিচারে ব্যস্ত।

Latest News

রেজিনগরে পদ্মের ঝড়! বড় ব্যবধানে জয়ী বিজেপির শাখারভ সরকার

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনে (Rejinagar Bypoll) বড়সড় জয় পেল বিজেপি (BJP)। বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭৫,৭৪৮ ভোটের...

More Articles Like This