নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভাঙলেন হাসিরানি! বড় ব্যবধানে জয় বিজেপি প্রার্থীর

Must Read

ওয়েব ডেস্ক : নন্দীগ্রামে (Nandigram) পদ্মের ঝড়! বিধানসভা উপনির্বাচনে (Bypoll) বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ (Hasirani Rath)। ১ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতে নন্দীগ্রামে আগের জয়ের রেকর্ড ভেঙে দিলেন তিনি। এর আগে এই কেন্দ্রে ২০২১ সালে ১ হাজার ৯৫৬ ভোটে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। এ বার সেই ব্যবধানকেও ছাপিয়ে গেলেন হাসিরানি। ১৫ রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে ১,২২৭৫৩ ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ।

নন্দীগ্রামের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দীর্ঘদিনের প্রভাব রয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি ৮১ হাজার ২৩০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন তিনি। সেই নির্বাচনে জয়ের ব্যবধান ছিল ১ হাজার ৯৫৬ ভোট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু। সে বার তাঁর জয়ের ব্যবধান ছিল ৯ হাজার ৬৬৫ ভোট।

আরও খবর :  নানা পাটেকরের অকাল প্রয়াণ নিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু গোয়া পুলিশের!

পরবর্তী সময়ে নন্দীগ্রাম (Nandigram) আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। সেই নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন হাসিরানি রথ। বিপুল ব্যবধানে সেই আসনে জয় পেলেন তিনি । উল্লেখ্য, হাসিরানি হলেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা। যাঁকে বেশ কয়েকমাস আগে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল।

ভোটের আগে নন্দীগ্রামে বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো এই আসন থেকে একেবারে বড় ব্যবধানে জয় পেলেন হাসিরানি রথ। ফলে বিধানসভা নির্বাচনের মতো উপনির্বাচনেও বিজেপিকে বেছে নিল নন্দীগ্রামের মানুষ।

Latest News

যুদ্ধাপরাধ, গণহত্যার বিরুদ্ধে লড়াই, ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাইকে নোবেল শান্তি সম্মান

ওয়েব ডেস্ক: বিশ্বজনতার আইনের অধিকার নিয়ে সারা জীবনের লড়াইয়ের স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত নভানেথেন নভি পিল্লাই ২০২৬ সালের...

More Articles Like This