রেজিনগরে পদ্মের ঝড়! বড় ব্যবধানে জয়ী বিজেপির শাখারভ সরকার

Must Read

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনে (Rejinagar Bypoll) বড়সড় জয় পেল বিজেপি (BJP)। বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭৫,৭৪৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এর পাশাপাশি নন্দীগ্রামেও বিজেপি প্রার্থী বাসিরানি রথ বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

রেজিনগরে উপনির্বাচনের (Rejinagar Bypoll) পরিস্থিতি তৈরি হয়েছিল আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের আসন ছাড়াকে কেন্দ্র করে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওদা ও রেজিনগর, দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, দুটি আসনের মধ্যে একটি ছেড়ে দিতে হওয়ায় রেজিনগরে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন শাখারভ সরকার।

আরও খবর : নন্দীগ্রামে শুভেন্দুর রেকর্ড ভাঙলেন হাসিরানি! বড় ব্যবধানে জয় বিজেপি প্রার্থীর

উপনির্বাচনের আগে রেজিনগরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছিল যথেষ্ট। এই কেন্দ্রের ফল কোন দিকে যায়, তা নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছিল। বিজেপির তরফে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

৭৫,৭৪৮ ভোটের ব্যবধানে জয় রেজিনগরের উপনির্বাচনে বিজেপির উল্লেখযোগ্য সাফল্য। এটাই বড় চ্যালেঞ্জ ছিল শাসক শিবিরের কাছে। এতদিন রেজিনগর হাতে আসেনি বিজেপির। এমনকী ছাব্বিশের ভোটেও এখানে জিতেছিলেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। উপনির্বাচনে তাঁর ছেলে এই কেন্দ্রের প্রার্থী হলেও তাঁকে ভোটের সময় কার্যত দেখা যায়নি। আর এই কেন্দ্রে বড় ব্যবধানে জিতলেন বিজেপি প্রার্থী।

Latest News

যুদ্ধাপরাধ, গণহত্যার বিরুদ্ধে লড়াই, ভারতীয় বংশোদ্ভূত নভি পিল্লাইকে নোবেল শান্তি সম্মান

ওয়েব ডেস্ক: বিশ্বজনতার আইনের অধিকার নিয়ে সারা জীবনের লড়াইয়ের স্বীকৃতি। দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত নভানেথেন নভি পিল্লাই ২০২৬ সালের...

More Articles Like This