30.6 C
Kolkata

শান্তি বৈঠকের আগেই বোমা ফাটালেন ট্রাম্প! ইরানকে সতর্ক করে কী বলল আমেরিকা?

Must Read

ওয়েব ডেস্ক: ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক (Peace Talks) শুরু হওয়ার আগে ফের কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন (USA) প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে (Pakistan) আলোচনায় সমঝোতা না হলে ইরানে (Iran) ফের হামলা চালাতে তৈরি আমেরিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে ইতিমধ্যেই অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করা হচ্ছে এবং সেগুলি অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হবে।

এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance) ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছেন। পাকভূমে তাঁর সঙ্গে ইরানের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসলামাবাদে রওনা দেওয়ার আগে ভান্স জানান, তিনি আলোচনায় ইতিবাচক ফলাফলের আশাবাদী। তবে সতর্ক করে বলেন, “ইরান যদি আমেরিকাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সেটাকে সহজভাবে নেওয়া হবে না।”

আরও পড়ুন: আমেরিকার রাতের ঘুম কাড়ল উত্তর কোরিয়া! ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

এদিকে মধ্যপ্রাচ্যে এখনও উত্তেজনা রয়েছে চরমে। ইজরায়েল (Israel) বর্তমানে হিজবুল্লার (Hezbollah) সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীর (Strait of Hormuz) উপর নিয়ন্ত্রণ নিয়ে পরিস্থিতি এখনও জটিল। ইরান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, লেবাননে ইজরায়েলের হামলা বন্ধ না হলে নির্ধারিত বৈঠক এগোবে না। সূত্রের খবর, আগামী সপ্তাহে আমেরিকা, ইজরায়েল ও লেবাননের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

দেখুন আরও খবর: 

Latest News

প্রভাস মণ্ডল এনকাউন্টার মামলায় ঘটনাস্থলে ফরেনসিক তদন্ত

ওয়েব ডেস্ক : বারুইপুরের (Baruipur) সূর্যপুরে প্রভাস মণ্ডল গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থলে তদন্তে নামল সিআইডির (CID) ফরেনসিক দল (Forensic Team)।...

More Articles Like This