32 C
Kolkata

উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে, মোট কত নাম বাদ?

Must Read

ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা (Uttar Pradesh Final Voter List) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)৷ খসড়া তালিকার তুলনায় ৮৪ লক্ষ ভোটার বেড়েছে। বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। তবে এসআইআর প্রক্রিয়া শুরুর আগের তালিকার তুলনায় মোট ভোটার প্রায় ২ কোটি কমেছে।

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন।১৬৬ দিন ধরে উত্তর প্রদেশের ৭৫টি জেলা এবং ৪০৩টি বিধানসভা কেন্দ্রে এসআইআর-এর কাজ চলেছে৷ শুক্রবার প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা৷ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, উত্তর প্রদেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৫২ জন৷ যে সংখ্যাটা এসআইআর-এর আগে উত্তর প্রদেশে ভোটার তালিকায় থাকা মোট নামের তুলনায় ১৩ শতাংশ কম৷ ২০২৫ সালের অক্টোবর মাস অনুযায়ী উত্তর প্রদেশের ভোটার তালিকায় ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল৷ এসআইআর শুরুর পর খসড়া তালিকায় সেই সংখ্যাটা কমে দাঁড়ায় ১২ কোটি ৫৫ লক্ষে৷ খসড়া ভোটার তালিকা অনুযায়ী প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল৷ খসড়া তালিকায় বাদ পড়া নামের মধ্যে ৮৪ লক্ষ নাম ফের চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে৷

আরও পড়ুন: তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন! কৃষ্ণনগর উত্তরে কার এন্ট্রি ?

শুক্রবার সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া সাংবাদিক বৈঠক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।তিনি জানান, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ভাবে আইন মেনে সম্পন্ন করা হয়েছে। কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়নি।জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে খসড়া তালিকা থেকে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে প্রয়াগরাজ, লখনউ, বরেলী, গাজ়িয়াবাদ এবং জৌনপুরে। সিইও নবদীপ জানিয়েছেন, এর পরেও কোনও ‘যোগ্য’ ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ পড়ে থাকে, তবে ফর্ম ৬ পূরণ করে তিনি আবেদন করতে পারবেন।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This