Forbidden

You don't have permission to access th1s resource.

মোদিকে ‘সন্ত্রাসবাদী’ কটাক্ষে কমিশনের কোপে খাড়গে, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব - KolkataTV
32.2 C
Kolkata

মোদিকে ‘সন্ত্রাসবাদী’ কটাক্ষে কমিশনের কোপে খাড়গে, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব

Must Read

ওয়েবডেস্ক-   প্রধানমন্ত্রী মোদিকে (Pm Narendra Modi)  ‘সন্ত্রাসবাদী’ তোপ কটাক্ষে বিতর্কে মাশুল দিতে হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে (Congress President Mallikarjun Kharge) । তাঁর মন্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নির্বাচন কমিশনের (Election Commission) । বিজেপি এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই খাড়গের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করল কমিশন। অভিযোগ, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন কংগ্রেস নেতা৷

উল্লেখ্য, মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সন্ত্রাসবাদী বলে তোপ দাগেরন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তুমুল রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস নেতা ২৪ ঘণ্টা সময় দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন দিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে খাড়গেকে।

আরও পড়ুন-  ‘বাংলায় বাঘের মতো লড়ছেন মমতা’, বললেন উদ্ধব ঠাকরে

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে BJP-র সঙ্গে জোট বাঁধার জন্য AIADMK-র কড়া সমালোচনা করেন খাড়গে। তিনি বলেন, কীভাবে ওরা মোদির সঙ্গে জোট করে? উনি একজন সন্ত্রাসবাদী। উনি বা ওঁনার দল সাম্য বা ন্যায়বিচারে বিশ্বাসী নয়।

খাড়গের আরও দাবি, এই ধরনের জোট গণতন্ত্রকে আরও দুর্বল করে দিচ্ছে। কমিশনের সতর্কবার্তার পরেই খাড়গে বলেন, তিনি আসলে বলতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘যিনি সব সময় হুমকি দেন’ তিনি সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে ভয় দেখান, কিন্তু তিনি কখনও তাঁকে ‘সন্ত্রাসবাদী’ বলেননি।

 

Latest News

একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ...

More Articles Like This