১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, ব্যবসায়িক মেসেজে লাগবে চার্জ!

Must Read

ওয়েব ডেস্ক : ব্যবসার কাজে হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহার করেন? তা হলে ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। মেটা জানিয়েছে, ভারতে হোয়াটসঅ্যাপ বিজনেস (WhatsApp Business) প্ল্যাটফর্ম ব্যবহারকারী সংস্থাগুলির জন্য নতুন ব্যবস্থা চালু হচ্ছে। কোন ধরনের মেসেজ পাঠানো হচ্ছে এবং সেটি গ্রাহকের কাছে পৌঁছেছে কি না, তার উপর ভিত্তি করে এবার থেকে অর্থ দিতে হবে ব্যবহারকারীদের।

নতুন নিয়ম অনুযায়ী, যে সব সংস্থা সরাসরি হোয়াটসঅ্যাপ বিজনেস (WhatsApp Business) প্ল্যাটফর্ম ব্যবহার করে বা কোনও সলিউশন প্রোভাইডারের মাধ্যমে পরিষেবা নেয়, তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে মেসেজিং অ্যাকাউন্টে পেমেন্ট পদ্ধতি যোগ করতে হবে। তা না করলে ১ অক্টোবর থেকে চার্জযোগ্য সার্ভিস মেসেজ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া বন্ধ করে দিতে পারে মেটা।

আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, ব্যবসা থেকে পাঠানো মেসেজ সফল ভাবে গ্রাহকের কাছে পৌঁছলেই তার জন্য চার্জ নেওয়া হবে। এত দিন কোনও গ্রাহক ব্যবসায়িক নম্বরে মেসেজ বা ফোন করলে ২৪ ঘণ্টার একটি কাস্টমার সার্ভিস উইন্ডো চালু হত। সেই সময় ব্যবসাগুলি বিনামূল্যে সাধারণ উত্তর এবং কিছু ইউটিলিটি মেসেজ পাঠাতে পারত। নতুন নিয়মে সেই সুবিধাতেও পরিবর্তন আসছে।

আরও খবর :  গয়ায় দুই নাবালককে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ২

১ অক্টোবর থেকে মার্কেটিং, ইউটিলিটি এবং অথেন্টিকেশন ধরনের টেমপ্লেট মেসেজের ক্ষেত্রে প্রতি মেসেজ অনুযায়ী চার্জ নেওয়া হবে। ২৪ ঘণ্টার সার্ভিস উইন্ডোর মধ্যে পাঠানো ইউটিলিটি মেসেজও আর আগের মতো বিনামূল্যে থাকবে না। একই সঙ্গে ওই ২৪ ঘণ্টার মধ্যে পাঠানো সাধারণ নন-টেমপ্লেট সার্ভিস মেসেজের ক্ষেত্রেও নতুন করে ডেলিভারি চার্জ চালু হবে।

তবে গ্রাহক নিজে সংস্থাকে মেসেজ পাঠায় তাহলে সেই মেসেজের জন্য ওই সংস্থাকে টাকা দিতে হবে না। গ্রাহকের মেসেজের পর যে ২৪ ঘণ্টার কাস্টমার সার্ভিস উইন্ডো খোলে, তার মধ্যে ব্যবসা গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু ওই সময়সীমা শেষ হয়ে গেলে সাধারণ নন-টেমপ্লেট মেসেজ পাঠানো যাবে না।

মেটা আরও জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি উত্তরগুলির জন্য আলাদা ব্যবস্থা থাকবে। ২০২৬ সালের জুলাইয়ে চালু হওয়া মেটা বিজনেস এজেন্ট মেসেজে টোকেনের ভিত্তিতে চার্জ নেওয়া হবে। জানা যাচ্ছে, ১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের মেসেজে নতুন চার্জ কার্যকর হবে। প্রতি মেসেজে জিএসটি বাদে ০.১১৫ টাকা করে দিতে হবে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যোগ হলে মোট বিল দাঁড়াবে ১৩৫.৭০ টাকা। তবে সব ধরনের মেসেজের জন্য একই হার প্রযোজ্য নয়। মেসেজের ধরন অনুযায়ী চার্জের পরিমাণ বদলাতে পারে।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This