জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার হোক, প্রধানমন্ত্রীকে চিঠি NCPI-এর

Must Read

ওয়েব ডেস্ক : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই (NCPI)। দলের সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় এই চিঠি দিয়েছেন। বুধবারই এই আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর।

চিঠিতে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বে নির্বাচন কমিশনের কাজের প্রশংসা করেছে এনসিপিআই। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট, ভোটার তালিকা সংশোধন এবং বেশি সংখ্যক ভোট পড়ার বিষয়গুলিকে সামনে রেখেই এই দাবি করা হয়েছে। দলের বক্তব্য, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের কাজ গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

আরও খবর :  ১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, ব্যবসায়িক মেসেজে লাগবে চার্জ!

এনসিপিআই (NCPI) তাদের চিঠিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কথাও উল্লেখ করেছে। দলের তরফে দাবি করা হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা খতিয়ে দেখে অযোগ্য নাম চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এনসিপিআই-এর মতে, এর ফলে ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাহায্য হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। সেই জায়গা থেকে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাজকে বিশেষ স্বীকৃতি দেওয়া উচিত বলে দাবি করেছে এনসিপিআই । ভারতরত্নের জন্য তাঁর নাম বিবেচনা করার আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This