চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়াল রাজ্য, ১ অক্টোবর থেকে কার্যকর

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রকল্পে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। একাধিক পদে কর্মরত কর্মীদের মাসিক পারিশ্রমিক বাড়ানো হয়েছে। স্কুল শিক্ষা দফতরের পরিকল্পনা ও বাজেট শাখার ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তিতে এই পারিশ্রমিক বৃদ্ধির কথা জানানো হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত পারিশ্রমিক ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের মাসিক পারিশ্রমিক ১১ হাজার ৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার ৯৪১ টাকা করা হয়েছে। উচ্চ প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক ১৫ হাজার ৫২৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫২৩ টাকা। শিক্ষাবন্ধুদের ক্ষেত্রে পারিশ্রমিক ৯ হাজার ৯৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৯৫৪ টাকা এবং বিশেষ শিক্ষকদের পারিশ্রমিক ১৪ হাজার ৯২৪ টাকা থেকে বাড়িয়ে ১৯ হাজার ৯২৪ টাকা করা হয়েছে।

সমগ্র শিক্ষা মিশনের অধীন পরিচালনাকর্মীদের পারিশ্রমিকের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে পারিশ্রমিকের কাঠামো ছিল ৯ হাজার ৮৭০ টাকা থেকে ৫১ হাজার ৫৫৮ টাকা পর্যন্ত, সেখানে তা বাড়িয়ে ১৪ হাজার ৮৭০ টাকা থেকে ৬১ হাজার ৫৫৮ টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট স্তর অনুযায়ী কর্মীদের পারিশ্রমিক ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়ছে।

আরও খবর :  সাউথ পয়েন্ট স্কুলে ছাত্রের গলায় ছুরি দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে নবম শ্রেণির পড়ুয়া

এ ছাড়াও সমগ্র শিক্ষা মিশনের অধীনে থাকা বিভিন্ন পদে পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। অ্যাকাডেমিক সুপারভাইজারের পারিশ্রমিক ১৩ হাজার ৭৮১ টাকা থেকে বেড়ে ১৮ হাজার ৭৮১ টাকা হয়েছে। জেলা গুণমান ব্যবস্থাপকের পারিশ্রমিক ১৯ হাজার ৬৯২ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার ৬৯২ টাকা এবং পিএ-কাম-ডিইও-র পারিশ্রমিক ১৪ হাজার ৭৭৪ টাকা থেকে ১৯ হাজার ৭৭৪ টাকা করা হয়েছে।

মুখ্য সম্প্রসারক ও মুখ্য সম্প্রসারিকাদের পারিশ্রমিক ১৬ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ১৭৮ টাকা করা হয়েছে। সম্প্রসারক ও সম্প্রসারিকাদের পারিশ্রমিকও ১৫ হাজার ৫২৩ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫২৩ টাকা হয়েছে। উচ্চমাধ্যমিক স্তরের খণ্ডকালীন চুক্তিভিত্তিক শিক্ষকদের পারিশ্রমিক ১৫ হাজার ২১৮ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ২১৮ টাকা এবং পিএম-পোষণ প্রকল্পের শিক্ষা তদারককারীদের পারিশ্রমিক ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পারিশ্রমিক বৃদ্ধির ক্ষেত্রে অর্থ দফতরের সম্মতি রয়েছে। পাশাপাশি ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মন্ত্রিসভার বৈঠকেও এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। নতুন পারিশ্রমিক কাঠামো অনুযায়ী বর্ধিত টাকা ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This