ওডিআইতে দ্রুততম ২০০, গুয়াহাটিতে রেকর্ড শুভমান গিলের  

Must Read

ওয়েব ডেস্ক: ২০০ করলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করলেন তিনি। ২০০ করতে তিনি নিলেন মাত্র ১১৭ বল। রোহিত শর্মার পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একের বেশি দ্বি-শতরান করলেন গিল। বুধবার গুয়াহাটির রাত ছিল রেকর্ডের রাত। গিল এবং রোহিত শর্মা একের পর এক রেকর্ড ভাঙলেন, গড়লেন।

প্রথমে ব্যাট করে ৪০৫ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। বোঝাই গেছিল, বরসাপারা স্টেডিয়ামের পিচ একেবারে পাটা। আইসিসি-র ওডিআই র‍্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার গিল, এই সুযোগ হাতছারা করবেন কেন? তিরুবনন্তপুরমে চোখধাঁধানো শতরানের পর, গুয়াহাটিতে ডাবল-সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন তিনি। তাঁর ওপেনিং পার্টনার রোহিত শর্মা তাঁর ওডিআই কেরিয়ারের ৩৫ তম সেঞ্চুরি করেছেন। একই সঙ্গে আজ ১২০০০ ওডিআই রান করে ফেললেন তিনি।

আরও পড়ুন: মাত্র ৩ রানের জন্য বেঁচে গেল শচীন-সৌরভের রেকর্ড!

তিরুবনন্তপুরমে ওডিআই-তে ১৫,০০০ রানের মাইলস্টোন পার করেছিলেন বিরাট কোহলি। গুয়াহাটিতে ১২,০০০ রানের মাইলস্টোন পেরোলেন ভারতীয় ক্রিকেটের আর এক মহীরুহ রোহিত। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি করলেন হিটম্যান। সমস্ত দেশ মিলিয়ে শচীন ও বিরাট ছাড়া তাঁর সামনে রয়েছেন মাহেলা জয়বর্ধনে, সনৎ জয়সূর্য, রিকি পন্টিং এবং কুমার সঙ্গাকারা।

৫০ ওভারের ফর্ম্যাটে এই কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসার যদি কোনও তরুণ থাকেন তো তিনি গিল। মাত্র ২৫ বছর বয়স তাঁর, এর মধ্যে ২৩টা সেঞ্চুরি হয়ে গেল। আজ তো ডাবল সেঞ্চুরি করে ফেললেন। ক্যারিবিয়ানদের ৪০৫ রানের পাহাড় এখন ছোট্ট ঢিবি বানিয়ে ফেলল রোহিত-গিল জুটি। ওপেনিং পার্টনারশিপে ২৬.২ ওভারে উঠল ২৫৫ রান। আর চারটে রান করলে শচীন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে যেত। ২০০১ সালে কেনিয়ার বিরুদ্ধে দুই কিংবদন্তি ব্যাটার ২৫৮ রানের পার্টনারশিপ করেছিলেন। তার ঠিক তিন রান আগে আউট হয়ে গেলেন রোহিত।

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This