১২,০০০ রানের মালিক রোহিত, ওপেনিং জুটি রেকর্ড জয়ের স্বপ্ন দেখাচ্ছে

Must Read

ওয়েব ডেস্ক: তিরুবনন্তপুরমে ওডিআই-তে ১৫,০০০ রানের মাইলস্টোন পার করেছিলেন বিরাট কোহলি। গুয়াহাটিতে ১২,০০০ রানের মাইলস্টোন পেরোলেন ভারতীয় ক্রিকেটের আর এক মহীরুহ রোহিত শর্মা। শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি করলেন হিটম্যান। সমস্ত দেশ মিলিয়ে শচীন ও বিরাট ছাড়া তাঁর সামনে রয়েছেন মাহেলা জয়বর্ধনে, সনৎ জয়সূর্য, রিকি পন্টিং এবং কুমার সঙ্গাকারা।

রোহিত-গিল জুটি কিন্তু ভারতকে রেকর্ড রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৫ রান তাড়া করে জিতলে তা ভারতের ওডিআই ইতিহাসে সবথেকে বড় রান তাড়া করে জেতা হবে। এর জন্য প্রয়োজন ছিল টি২০-র মেজাজে ব্যাটিং, দুজনে তাই করছেন। ৫৯ বলে অপরাজিত ৮১ করেছেন রোহিত এবং ৫৮ বলে ৯২ করে খেলছেন গিল।

আরও পড়ুন: তিনজনের সেঞ্চুরি, গুয়াহাটিতে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আগের ম্যাচে সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস এদিন চোটের জন্য খেলতে পারেননি। মনে করা হচ্ছিল, ক্যারিবিয়ান শিবিরের কাছে এটা বড়সড় ধাক্কা। কিন্তু ধাক্কা খেল উলটে ভারত। গ্রিভস নেই তো কী, তাঁর জায়গায় আজ ওয়েস্ট ইন্ডিজের তিনজন সেঞ্চুরি হাঁকালেন। গুয়াহাটিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০৫ রান করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওডিআই সিরিজ জিততে হলে ভারতীয় ব্যাটারদের অসাধ্য সাধন করতে হবে।

 

Latest News

নজিরের ছড়াছড়ির রাতে গিলের দাপট, রোহিতের শতরান, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ভারতের

ওয়েব ডেস্ক : রান ছিল পাহাড়প্রমাণ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের সামনে সেই পাহাড়ও শেষ পর্যন্ত হয়ে গেল নেহাতই ছোট। ওয়েস্ট...

More Articles Like This