সাউথ পয়েন্ট স্কুলে ছাত্রের গলায় ছুরি দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে নবম শ্রেণির পড়ুয়া

Must Read

ওয়েব ডেস্ক : সাউথ পয়েন্ট স্কুলে দুই ছাত্রের মধ্যে ঝামেলার পর এক পড়ুয়ার (Student) ওপর ছুরি দিয়ে হামলার অভিযোগ! বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বলে খবর। আহত ছাত্র নবম শ্রেণিতে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার পর তাকে দ্রুত বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

স্কুল সূত্রে খবর, ক্লাসে দুই ছাত্রের (Student) মধ্যে কোনও বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় এক ছাত্র অন্য ছাত্রের গলায় ছুরি দিয়ে আঘাত করে। এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় আহত পড়ুয়া। ঘটনার খবর পেয়ে স্কুলের তরফে দ্রুত আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা চলছে। আপাতত তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

আরও খবর :  ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ভাঙতে ছ’সপ্তাহ সময় চাইল রাজ্য

ঘটনার খবর পেয়ে সাউথ পয়েন্ট স্কুলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ (Police)। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে দুই পড়ুয়ার মধ্যে ঝামেলা শুরু হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে স্কুলের ভিতরে এক ছাত্রের হাতে ছুরি এল কীভাবে। সেটি কোথা থেকে এল এবং কেন তা ব্যবহার করা হল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

মাত্র ৩ রানের জন্য বেঁচে গেল শচীন-সৌরভের রেকর্ড!

ওয়েব ডেস্ক: একটুর জন্য, জাস্ট একটুর জন্য বেঁচে গেল শচীন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। ভারতের হয়ে ৫০ ওভার...

More Articles Like This