35.1 C
Kolkata

রাশিয়ার অন্য এক তেল শোধনাগারে হামলা ইউক্রেনের

Must Read

ওয়েব ডেস্ক : রাশিয়ার (Russia) আরও একটি তেল শোধনাগারে হামলা ইউক্রেনের (Ukraine)। এবার ২০০০ কিলোমিটার ভিতরে প্রবেশ করে এই হামলা চালাল ইউক্রেনের ড্রোন (Drone)। যার ফলে চলতি সপ্তাহে এ নিয়ে এটি হল দ্বিতীয় হামলা। এই হামলায় আপাতত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রুশ সংমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, ড্রোন দিয়ে তিউমেন তৈল শোধনাগারে (Oil refinery) হামলা চালানো হয়েছে। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁরা নাকি তিন হাজার কিমি দুরপাল্লার ড্রোনও তৈরি করে ফেলেছেন। ফলে প্রশ্ন উঠছে, তাহলে রাশিয়ার আরও গভীরে ঢুকে হামলা চালাতে চাইছে ইউক্রেন? মূলত, বর্তমানে নিজেদের হামলার ধরণ পাল্টেছে ইউক্রেন। রাশিয়ার তেলশোধনাগারগুলিতে সিচেন ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে তারা।

আরও খবর : এবার ব্রিটেনের রোষে ভারতীয় নাবিক

তিউমেন শোধনাগার রাশিয়ার (Russia) সবচেয়ে বড় বেসরকারি তেল ভান্ডার। সে দেশের বাজারে তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হল এটি। এমন হামলার জেরে রাশিয়ায় গ্যাসোলিনের সমস্যা দেখা দিয়েছে। জ্বালানির ঘাটতির কারণে দাম বাড়ছে। সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ।

বলে রাখা দরকার, সম্প্রতি মস্কোর একটি তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন (Ukraine)। তার পর সেখানে কালো বৃষ্টিও দেখা গিয়েছিল। এমন পরিস্থিতি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এসবের ফলে সমস্যায় পড়ছে রাশিয়া। এদিকে শনিবার ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলায় দু’জন প্রাণ হারিয়েছেন। আহত ১৩ জন। সেই হামলার কয়েকঘণ্টা পরেই প্লাটা হামলা চালাল ইউক্রেন।

দেখুন অন্য খবর :

Latest News

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে ডেবরা থানায় নতুন অভিযোগ

ওয়েব ডেস্ক : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে...

More Articles Like This