35.1 C
Kolkata

অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে ডেবরা থানায় নতুন অভিযোগ

Must Read

ওয়েব ডেস্ক : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ডোবরা থানায় নতুন অভিযোগ দায়ের করা হয়েছে। তালিকায় নাম রয়েছে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরারও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। গ্রেফতারি পরোয়ানার পাশাপাসি লুক আউট নোটিস জারি করা হয়েছে। এদিকে আগাম জামিনের আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন জানিয়েছেন সুমিত।

শালবনি থানায় জমি দুর্নীতির মামলা রুজু করা হয়েছিল। গ্রেফতার হয়েছিলেন সুজয় হাজরা। তাঁকে জিজ্ঞাাবাদ করতেই উঠে এসেছিল অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের নাম। এবার ডেবরা থানার নতুন অভিযোগ দায়ের হয়েছে। নতুন অভিযোগে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও খবর : জলপাইগুড়িতে মর্মান্তিক ঘটনা, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, জমি দুর্নীতি, নির্বাচনে প্রার্থী করার নামে তোলাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। এই সবের তদন্তে নেমেছে পুলিশ (Police)। তবে এসবের মাঝে অভিযুক্ত বেপাত্তা হয়ে যান। এদিকে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ও লুকআউট নোটিস জারি করতেই আদালতের দ্বারস্থ হন সুমিতেই আইনজীবী। আগাম জামিনের আবেদন জানানো হয়। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। তার পর বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু এসবের মাঝে এবার ডেবরা থানায় নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

রাশিয়ার অন্য এক তেল শোধনাগারে হামলা ইউক্রেনের

ওয়েব ডেস্ক : রাশিয়ার (Russia) আরও একটি তেল শোধনাগারে হামলা ইউক্রেনের (Ukraine)। এবার ২০০০ কিলোমিটার ভিতরে প্রবেশ করে এই...

More Articles Like This