34 C
Kolkata

ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর হাতে ‘আটক’ ভোটার

Must Read

ডায়মন্ড হারবার: মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভার মোট ১৫টি বুথে (Re-Election Begins 15 Booths ) আজ চলছে পুনর্নির্বাচন। সকাল থেকে শান্তিবূর্ণ ভোটগ্রহণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অশান্তির খবর উঠে এল। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন। এর মধ্যে ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনে উত্তেজনা। কেন্দ্রীয় বাহিনীর হাতে ভোটার ‘আটক’, তুঙ্গে বিক্ষোভ।ভোটগ্রহণের সকালেই ১৭৯ নম্বর বুথকে কেন্দ্র করে ছড়াল তীব্র উত্তেজনা।

ডায়মন্ড হারবার বিধানসভায় বুথে বুথে লম্বা হচ্ছে ভোটারদের লাইন। মহিলা ও প্রবীণ নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি। জানা গিয়েছে, এক প্রতিবন্ধী ভোটার ও তাঁর মাকে কেন্দ্রীয় বাহিনী ‘আটক’ করেছে— এই অভিযোগে বুথের অদূরেই বিক্ষোভ দেখালেন তৃণমূল নেত্রী ও স্থানীয় বাসিন্দারা। ​শনিবার সকাল ৭টা থেকে চাঁদা প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়। অভিযোগ, জনৈক এক প্রতিবন্ধী ভোটার ভোট দিতে এলে তাঁর সহায়তার জন্য মা-ও সঙ্গে ভেতরে ঢোকেন। সেই সময় নিয়ম লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই মা ও ছেলেকে দীর্ঘক্ষণ আটকে রাখেন বলে দাবি করা হয়। ​খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস ও তৃণমূল মুখপাত্র প্রতীকউর রহমান। তাঁদের নেতৃত্বে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, প্রতিবন্ধী ভোটারকে সহায়তা করা মানবিক ও আইনসিদ্ধ বিষয়, সেখানে অহেতুক হেনস্থা করা হয়েছে। তৃণমূল নেত্রীর নেতৃত্বে ভোটাররা ভোটকেন্দ্রের অদূরেই দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।​এই বুথের মোট ভোটার ৯৭৫ জন। ​অন্যদিকে বুথ জ্যামিং করা হচ্ছে বলে অভিযোগ করলেন মগরাহাট পশ্চিম-এর BJP প্রার্থী গৌরসুন্দর ঘোষ।

আরও পড়ুন: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে

Latest News

বিধাননগরের পুলিশ কমিশনারকে চিঠি দিল মেসির নিজস্ব টিম ম্যানেজমেন্ট

ওয়েব ডেস্ক : গত ডিসেম্বরে কলকাতায় (Kolkata) এসেছিলেন অর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু, তাঁকে নিয়ে যে...

More Articles Like This