39.8 C
Kolkata

প্রবল বৃষ্টির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়গ্রামে

Must Read

ওয়েব ডেস্ক : কয়েকদিন ধরে জেলায় জেলায় চলছে বৃষ্টি (Rain)। শুক্রবার তেমনই বৃষ্টির রাতে ঝাড়গ্রাম (Jhargram) জেলার বিনপুর-২নম্বর ব্লকের শিলদা অঞ্চলের শুকজোড়া গ্রামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হল ১ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাঁদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospita)।

জানা গিয়েছে, শুক্রবার গভার রাত প্রায় ১টা নাগাদ পরিবারের তিনজন সদস্য শুয়েছিল। সেই সময় মাটির বাড়ির ছাদ ও দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তিনজনই। এর পর স্থানীয় গ্রামবাসীরা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে গিয়েছিল হাসপাতালে (Hospital)। তবে চিকিৎসকরা ১৯ বছরের পিঙ্কি দাসকে মৃত বলে ঘোষণা করেন। এর পর গুরুতর আহত সুজিত দাস ও মৃণাল দাসকে প্রাথমিক চিকিৎসার পর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসা চলছে বলে খবর।

আরও খবর : নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে

এই মর্মান্তিক ঘটনার পর পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃতার পরিবারের অভিযোগ, তারা সরকারি আবাস যোজনার বাড়ি পাননি। ফলে বাধ্য হয়ে কাঁচা বাড়িতেই বসবাস করতে হচ্ছিল। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিজেদের টাকায় পাকা বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল, কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে যায়।

উল্লেখ্য, গত দু’দিন ধরে ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির দাপটে জনজীবন কার্যত বিপর্যস্ত। বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ছে, ছিঁড়ে যাচ্ছে বৈদ্যুতিক তার। ঝাড়গ্রাম (Jhargram) শহরসহ জেলার বিস্তীর্ণ এলাকায় সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারই মাঝে শুকজোড়া গ্রামের এই ঘটনা আরও গভীরভাবে নাড়া দিয়েছে স্থানীয়দের। এই ঘটনায় শোকস্তব্ধ শুধু মৃতার পরিবারই নয়, গোটা গ্রামবাসীও।

দেখুন অন্য খবর :

Latest News

বিদ্রোহের আবহে তৃণমূলে ব্যাপক রদবদল, কারা কোন দায়িত্বে

কলকাতা: ছাব্বিশের ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান তৃণমূল। দুঃসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন অনেক বিশ্বস্ত।২৯৪ আসনের মধ্যে ৮০টি...

More Articles Like This