30.8 C
Kolkata

বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে অকথ্য যৌন নির্যাতন, তামিলনাড়ুতে চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুর জেলায় তিন বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই খুদের। ঘটনায় এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটি ও তার পরিবার বিহার থেকে তামিলনাড়ুতে কাজের সূত্রে এসেছিলেন। তারা গুম্মিদিপুন্ডির সিপকোট শিল্পাঞ্চল এলাকায় বসবাস করতেন। অভিযোগ, রবিবার রাতে বাড়ির কাছেই খেলছিল শিশুটি। সেই সময় এক যুবক তাকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে কাছাকাছি একটি নির্জন জঙ্গল এলাকায় নিয়ে যায়।

আরও পড়ুন: শান্তি ফিরতে চলেছে মধ্যপ্রাচ্যে! ট্রাম্পের ঘোষণায় খুশির জোয়ার দালাল স্ট্রিটে

অভিযোগ, সেখানে শিশুটির উপর যৌন নির্যাতন চালানো হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয় এক মহিলা গুরুতর জখম অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় শিশুটির।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা এবং পেশায় শ্রমিক। তার বিরুদ্ধে পকসো (POCSO) আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর তামিলনাড়ুতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী ডিএমকে অভিযোগ করেছে, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়েছে। শাসক দল টিভিকে-র বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী নেতারা। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত চার্জশিট পেশের প্রক্রিয়া শুরু করা হবে।

Latest News

ঢাকার আন্তর্জাতিক সেমিনারে ভারতের ভুল মানচিত্র, মাঝপথেই আপত্তি ভারতীয় কূটনীতিকের

ওয়েব ডেস্ক : ঢাকার একটি আন্তর্জাতিক সেমিনারে ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীরের ভুল উপস্থাপনাকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে আলোড়ন...

More Articles Like This