ওয়েব ডেস্ক: দিশা সইলান (Disha Sailan) মৃত্যুর মামলায় সিবিআই-এর (CBI) এফআইআর-এ নাম উঠল উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray), তাঁর পুত্র আদিত্য ঠাকরের (Aditya Thackeray)। মৃত্যুর ঘটনায় তাঁদের কী যোগাযোগ তা জানতে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে এফআইআর-এ জানিয়েছে সিবিআই। দিশা সইলানের মৃত্যুতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট।
এফআইআর-এ নাম রয়েছে অভিনেতা ডিনো মোরিয়া, সূরয পাঞ্চোলি, রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর। মৃত্যুর ঘটনার সঙ্গে তাঁদের কী যোগাযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে কি না তাও তদন্ত করে দেখা প্রয়োজন বলে এফআইআর-এ উল্লেখ করা হয়েছে। আত্মহত্যার নাটক সাজানো হয়েছে কি না, প্রমাণ লোপাট কিংবা নষ্ট করা হয়েছে কি না তাও খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: লাল রংয়ে মিশে গেছে নীল! কী কারণে দলে ‘বদল’ অখিলেশের?
জিজ্ঞাসাবাদের তালিকায় নামের এখানেই শেষ নেই। নাম রয়েছে আদিত্য ঠাকরে বডিগার্ডদের, প্রাক্তন মুম্বই পুলিশকর্মী সচিন ওয়াজে, প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিং, ডিসিপি বিশাল ঠাকুর, তৎকালীন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী অনিল দেশমুখ এবং আরও অনেকের।
২০২০ সালের ৮ জুন মুম্বইয়ের একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছিল সইলানের। সে সময় একে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে রিপোর্টে লেখা হয়েছিল। যদিও মৃতার পরিবার বারবার একে খুন বলে দাবি করেছিল। সইলানের মৃত্যুর কিছুদিন পরেই, ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে নামী অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। বম্বে হাইকোর্ট এই মামলার তদন্ত করতে সিবিআই-কে নির্দেশ দিয়েছিল, তারপরেই এফআইআর দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
