চোটে আফগান সিরিজের বাইরে বরুণ, এশিয়ান গেমসে খেলা নিয়েও সন্দেহ

Must Read

ওয়েব ডেস্ক: ফের চোট পেলেন ভারতের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে চলতি টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। আসন্ন এশিয়ান গেমসেও (Asian Games 2026) তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। জুলাই মাসে ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বরুণ, সেই চোট থেকে সদ্য সুস্থ হয়ে ফিরেছিলেন। আবার চোট পেলেন তিনি। এই ঘটনায় ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে।

আফগানদের বিরুদ্ধে চার ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন ডান হাতি মিস্ট্রি স্পিনার বরুণ। ভারতের টি২০ দলের তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। রবিবার ম্যাচের পরে অস্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, এটা নতুন চোট। এমআরআই করে দেখা গিয়েছে পাঁজরের পেশিতে টান। ও এইস সিরিজে আর খেলতে পারবে না এবং এশিয়ান গেমসে খেলার সম্ভাবনাও কম।

আরও পড়ুন: কেন ট্রফি নিলেন না হরমনপ্রীতরা, ব্যাখ্যা দিলেন বোর্ড সচিব

বিসিসিআই-এর (BCCI) সেন্টার অফ এক্সেলেন্স-এর ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে। ইদানীং কালে ভারতীয় ক্রিকেটাররা বারবার চোট পাচ্ছেন, বরুণ চক্রবর্তী তেমনই এক উদাহরণ। এশিয়ান গেমস শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। তবে ভারতীয় ক্রিকেট দলের এশিয়ান গেমস অভিযান শুরু ২৮ সেপ্টেম্বর জাপানের নিশিন শহরে। তার আগে ২২ তারিখ জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি২০ ম্যাচ খেলবে।

আফগানিস্তান সিরিজের আগে পেসার হর্ষিত রানাও সুস্থ হয়ে উঠতে পারেননি। এশিয়ান গেমসের আগে সুস্থ হতে পারবেন কি না তা নিয়েও সন্দেহ আছে। অথচ স্কোয়াডে তাঁর নাম ছিল। পরে যশ ঠাকুরকে হর্ষিতের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে। তারকা পেসার জসপ্রীত বুমরা, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি এবং স্পিনার ওয়াশিংটন সুন্দরেরও চোট ছিল, তবে তাঁরা সুস্থ হয়ে উঠেছেন।

Latest News

দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিরঙ্গা যাত্রার আগেই পদক্ষেপ পুলিশের

ওয়েব ডেস্ক : দিল্লিতে ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। শুক্রবার কনট...

More Articles Like This