ওল্ড ট্রাফোর্ডে আজ জমজমাট ম্যাঞ্চেস্টার ডার্বি, এগিয়ে কারা?

Must Read

ওয়েব ডেস্ক: আজ ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) ম্যাঞ্চেস্টার ডার্বি (Manchester Derby)। মাইকেল ক্যারিকের (Michael Carrick) দলের মুখোমুখি এনজো মারেস্কার (Enzo Maresca) দল। প্রথম জন গত মরসুমের মাঝামাঝি অস্থায়ী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আশানুরূপ ফল দেওয়ায় তাঁকে পাকাপাকিভাবে কোচ করা হয়েছে। এদিকে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ছেড়ে যাওয়া আসনে বসেছেন তাঁরই ছাত্র মারেস্কা। দুইজনের প্রথম সাক্ষাত হতে চলেছে রবিবার, ভারতীয় সময় রাত ৯টায়।

শক্তি এবং ফর্মের বিচারে দেখলে এগিয়ে সিটি। অ্যাওয়ে ম্যাচ খেলতে হলেও, সাম্প্রতিক অতীতে ওল্ড ট্রাফোর্ডে ওস্তাদি করে গিয়েছেন এর্লিং হালান্ডরা (Erling Haaland)। এ মাঠে তাঁর হ্যাটট্রিকও রয়েছে। আজ সিটির আক্রমণের শীর্ষবিন্দু তিনিই। তিন ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে সিটি, দারুণ ফর্মে আছে তারা। অন্যদিকে তিন ম্যাচে মাত্র চার পয়েন্ট ম্যান ইউয়ের। এখনও দলের খেলায় সেই ধারাবাহিকতা আসেনি।

আরও পড়ুন: ‘হ্যাটট্রিক’ হল না সাবালেঙ্কার, ইউএস ওপেনের রানি রিবাকিনা  

সিটির দলে হালান্ড ছাড়াও আন্তোইন সেমেনিয়ো, রায়ান চার্কি, জেরেমি ডোকুর মতো আক্রমণাত্মক খেলোয়াড়রা রয়েছেন যাঁরা নিজেদের দিনে একাই ম্যাচ জেতাতে পারেন। অন্য দিকে ম্যান ইউয়ের প্রধান ভরসা অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandez)। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাঁকে খোঁড়াতে দেখা গিয়েছে। হয়তো চোট নিয়েই আজ মাঠে নামতে হবে তাঁকে।

ইউনাইটেডের পক্ষে আশার কথা একটাই, শেষ ম্যাঞ্চেস্টার ডার্বিতে তারা সিটিকে ২-০ হারিয়েছিল। সে ম্যাচে ৬৫ মিনিটে গোল করেছিলেন ব্রায়ান এমবুমো। শেষের দিকে ব্যবধান বাড়ান প্যাট্রিক ডোরগু। তবে আজ ঘরের মাঠে কী একাদশ সাজান ক্যারিক, সেটাই দেখার।

 

Latest News

বক্তৃতার মাঝেই শি জিনপিংয়ের দিকে নজর, আচমকা থেমে গেলেন মোদি! কী হয়েছিল ব্রিকস মঞ্চে?

ওয়েব ডেস্ক : দিল্লিতে ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চে শনিবার নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি মুহূর্ত।...

More Articles Like This