মোদীর দেওয়া নৈশভোজে গেলেন না শি জিনপিং, ক্লান্তির কারণেই কি দূরে থাকলেন চীনের প্রেসিডেন্ট?

Must Read

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলন (BRICS Summit) ঘিরে দিল্লিতে কূটনৈতিক ব্যস্ততার মধ্যেই নৈশভোজে যোগ দিলেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। তাঁর পাশাপাশি আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদও নৈশভোজে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দীর্ঘ যাত্রা এবং সময়ের পার্থক্যের কারণে শারীরিক ভাবে ক্লান্ত ছিলেন শি জিনপিং। সেই কারণে যোগ দেননি তিনি।

শনিবার দুপুরে দিল্লিতে পৌঁছন চীনের প্রেসিডেন্ট। এরপরই ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ফলে দীর্ঘ বিমানযাত্রার পর দিনভর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে হয় তাঁকে। সেই কারণেই নৈশভোজে না যাওয়ার সিদ্ধান্ত বলে সূত্রের খবর। তবে শি জিনপিং (Xi Jinping) নৈশভোজে অনুপস্থিত থাকলেও সেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকসের একাধিক দেশের রাষ্ট্রনেতা। কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অংশ নেন ওই অনুষ্ঠানে।

আরও খবর :  ফের ধস সিকিমে! পাথর-কাদার স্রোতে অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে পাহাড়বাসী

সংসদ ভবন থেকে দুটি বাসে করে কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা দিল্লির ভারত মণ্ডপমে পৌঁছন। সেখানেই আয়োজিত হয়েছিল প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ। এ দিকে, রবিবারই শেষ হচ্ছে দু’দিনের ব্রিকস সম্মেলন। সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্য দেশ এবং ১০টি সহযোগী দেশের রাষ্ট্রনেতাদের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। রবিবারও একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির।

এর আগে শনিবার শি জিনপিংয়ের (Xi Jinping) সঙ্গে বৈঠকে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন মোদি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা দীর্ঘমেয়াদি এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন। পাশাপাশি তাঁরা স্পষ্ট করেছেন, মতপার্থক্য যেন কোনও ভাবেই বিবাদে পরিণত না হয়।

Latest News

বক্তৃতার মাঝেই শি জিনপিংয়ের দিকে নজর, আচমকা থেমে গেলেন মোদি! কী হয়েছিল ব্রিকস মঞ্চে?

ওয়েব ডেস্ক : দিল্লিতে ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চে শনিবার নজর কাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) একটি মুহূর্ত।...

More Articles Like This