32.7 C
Kolkata

স্কাই ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক ঘটনা, প্রাণ হারালেন ১২ জন

Must Read

ওয়েব ডেস্ক : স্কাই ডাইভিং (Skydiving) করতে গিয়ে প্রাণ হারালেন ১২ জন। বিমান (Plane) ভেঙে পড়ে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গিয়েছে আমেরিকার (America) মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে। জানা যাচ্ছে, বিমানে ১১ জন স্কাই ডাইভার ছিলেন। আর ছিলেন একজন পাইলট।

মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোলের সার্জেন্ট জাস্টিন ইউইং বলেন, রবিবার সকাল ১১টায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সেখানে দ্রুত আসে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বিমানটি ভেঙে পড়ার পর তাতে আগুন লেগে গিয়েছিল। জানা যাচ্ছে, বিমানটি ওড়ার পর বা দিকে মোড় নিয়েছিল। এমন অবস্থায় বিমান অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট। কিন্তু বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাটিতে আছড়ে পড়ে।

আরও খবর : ইরান-আমেরিকা সমঝোতা, খুলছে হরমুজ প্রণালী, কতটা সুবিধা হবে ভারতের?

প্রশাসনের তরফে এ নিয়ে জানানো হয়েছে, দুর্ঘটনার আগে স্কাই ডাইভাররা (Skydivers) বিমান থেকে লাফিয়ে পড়েছিলেন কি না। এছাড়া বিমানটির উড়ান পথেও তল্লাশি চালানো হচ্ছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, এই বিমান স্কাইডাইভিং ছাড়াও পণ্য পরিবহনেও ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য জরুরি জিনিস স্থান্তরিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে এই বিমান দুর্ঘটনায় অনেকে প্রাণ হারালেন।

দেখুন অন্য খবর :

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This