30.4 C
Kolkata

‘ওসব বাজে কথা,’ কৃশ-৪ নিয়ে বিরাট মন্তব্য রাকেশ রোশনের

Must Read

ওয়েব ডেস্ক: গত কয়েকদিন বলিপাড়ায় (Bollywood) কান পাতলেই ‘কৃশ ৪’ (Krrish 4) নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন, আর্থিক সমস্যার কারণে ছবির কাজ আটকে রয়েছে, আবার কেউ কেউ দাবি করছিলেন যে, বড়সড় বাজেট এবং সৃজনশীল মতপার্থক্যের কারণে প্রকল্পটিই নাকি অনিশ্চয়তার মুখে থমকে গিয়েছে। এমন পরিস্থিতিতে সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন বলি পরিচালক রাকেশ রোশন (Rakesh Roshan)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাকেশ রোশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘কৃশ ৪’ বন্ধ হয়ে যায়নি এবং ছবিকে ঘিরে যে সমস্ত গুঞ্জন ছড়িয়েছে তার অধিকাংশই ভিত্তিহীন। বিশেষ করে, অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan) নাকি ছবির জন্য প্রায় ৫০০ কোটি টাকার বাজেট দাবি করেছেন— এমন খবরকে একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে তাঁর সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট মন্তব্য, “এসব সম্পূর্ণ বাজে কথা।”

আরও পড়ুন: পর্দায় ঋতুপর্ণা-অমর্ত্য জুটির চমক,প্রকাশ্যে ‘নেভারমাইন্ড’-এর পোস্টার

গত কয়েক মাস ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল যে ছবির বিশাল ভিএফএক্স, অ্যাকশন সিকোয়েন্স এবং প্রযোজনার খরচ নিয়েই মূলত জটিলতা তৈরি হয়েছে। এমনকি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গেও বাজেট সংক্রান্ত একাধিক বৈঠকের খবর প্রকাশ্যে এসেছিল। তবে রাকেশ রোশন জানিয়েছেন, এসবকে চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই। ছবির কাজ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বড় মাপের সিনেমা তৈরি করতে সময় লাগে এবং পরিকল্পনার প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে শেষ করতে হয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই রাকেশ রোশন ঘোষণা করেছিলেন যে ‘কৃশ ৪’-এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে চলেছে হৃতিক রোশনের। অভিনয়ের পাশাপাশি এবার পরিচালকের দায়িত্বও সামলাবেন তিনি। এদিকে সম্প্রতি নিজের ভবিষ্যৎ চরিত্র নির্বাচন নিয়েও মুখ খুলেছেন হৃত্বিক। তিনি জানিয়েছেন, আবারও ‘লাক বাই চান্স’ ছবির ‘জাফর’ চরিত্রের মতো কোনও জটিল এবং ক্যারিশম্যাটিক চরিত্রে অভিনয় করতে চান। তাঁর এই পোস্টে সাড়া দিয়ে পরিচালক জোয়া আখতার মজার ছলে বলেন, “চল, সেই কফিটা খাওয়া যাক।”

দেখুন আরও খবর:

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This