রোড শো’র আগে ঠনঠনিয়ায় পুজো, প্রচারের শেষলগ্নে কালীপ্রণাম মোদির

Must Read

কলকাতা: কলকাতায় (Kolkata) প্রচারে এসে রোড শো’র আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো (Thanthania Kaloi Bari Puja) দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জোড়াসাঁকোয় (Jorasaanko) কর্মসূচির ফাঁকেই রবিবার মন্দিরে পৌঁছে বিশেষ পুজো দেন তিনি।

মন্দিরে জবার মালা, রজনীগন্ধা, পদ্ম ও আকন্দ ফুলের মালা নিয়ে দেবীর আরাধনা করেন মোদি। মন্দির লাগোয়া এক ফুল বিক্রেতা রাজু মাইতির কাছ থেকে ফুল কিনে তার জন্য ৩০০ টাকা দেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের মিছিলে BLO বিতর্ক, ছবি তুলে নির্বাচন কমিশনে বিজেপির অভিযোগ

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে প্রচার সেরে শুক্রবার দিল্লি ফিরে গেলেও রবিবার ফের রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। দুপুরে বনগাঁর ঠাকুরনগরে প্রথম জনসভা করেন তিনি। এরপর হুগলির আরামবাগের হরিপাল এলাকায় দ্বিতীয় জনসভা সেরে কলকাতায় আসেন।

সূত্রের খবর, বিকেল সাড়ে ৫টা নাগাদ উত্তর কলকাতায় তাঁর রোড শো শুরু হওয়ার কথা। শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে খান্না ক্রসিং পর্যন্ত চলবে এই রোড শো। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কর্মসূচি শেষ হতে পারে। কলকাতার বিজেপি প্রার্থীদের সমর্থনে এই রোড শো ঘিরে নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This