প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, মৃত ১০! ধসে বন্ধ উদ্বোধনের দু’মাসের মধ্যেই মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের টানেল

Must Read

ওয়েব ডেস্ক: প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharashtra)। টানা অতি ভারী বৃষ্টিতে মুম্বই ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। কোথাও গাছ উপড়ে পড়ে, কোথাও খোলা ম্যানহোলে পড়ে, আবার কোথাও দুর্ঘটনা ও ধসের জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। পরিস্থিতির জেরে রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট, আর মুম্বইয়ে রয়েছে কমলা সতর্কতা।

সবচেয়ে বড় ধাক্কা লেগেছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। উদ্বোধনের মাত্র দু’মাসের মধ্যেই ১৩.৩ কিলোমিটার দীর্ঘ ২ নম্বর টানেলে ধস নামায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বইমুখী যান চলাচল। খান্ডালা ঘাট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য নির্মিত এই টানেল চালু হয়েছিল চলতি বছরের ২৬ মে। ধসের পর বাস, ট্রাক-সহ ভারী যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে লোনাভালা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: এবার থেকে সিলেবাসে শ্যামাপ্রসাদ

প্রশাসনের তথ্য অনুযায়ী, কুরলায় গাছ ভেঙে পড়ে এক প্রবীণের মৃত্যু হয়েছে। খোলা ম্যানহোলে পড়ে প্রাণ হারিয়েছেন আরও এক ব্যক্তি। নবি মুম্বইয়ের একটি জলপ্রপাতে নামতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া লোহাগড় দুর্গ সংলগ্ন পাটন গ্রামে ধসের জেরে একটি পরিবার আটকে পড়েছে বলে খবর। তাঁদের উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনী অভিযান চালাচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, থানে, পালঘর ও রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক জেলায় স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ৬ জুলাইয়ের সমস্ত পরীক্ষা স্থগিত করেছে মুম্বই বিশ্ববিদ্যালয়। পাশাপাশি জলমগ্ন রেললাইনের কারণে সেন্ট্রাল রেলের একাধিক ট্রেন বাতিল ও বেশ কয়েকটির রুট পরিবর্তন করা হয়েছে। প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This