32.7 C
Kolkata

খামেনেইর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ায় ভারতকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করল ইরান

Must Read

ওয়েব ডেস্ক : আয়াতোল্লা আলি খামেনেইর (Ayatollah Seyyed Ali Khamenei) রাষ্ট্রীয় শেষকৃত্যে ভারতের প্রতিনিধিদের উপস্থিতির জন্য নয়াদিল্লিকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাল তেহরান (Tehran)। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে ইরানের (Iran) দূতাবাস জানিয়েছে, শোকের সময় ভারতের (India) এই পাশে দাঁড়ানো দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার প্রতীক। একইসঙ্গে এই পদক্ষেপকে ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার গুরুত্বপূর্ণ বার্তা বলেও উল্লেখ করেছে তারা।

ইরানের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের (India) সরকারি প্রতিনিধি দলের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী এবং হিন্দু, মুসলিম, শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। তেহরানের (Tehran) দাবি, এই অংশগ্রহণ শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং ভারত ও ইরানের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক সম্পর্কের গভীরতাকেই তুলে ধরেছে। জাতীয় শোকের সময় ভারত যে সহমর্মিতা দেখিয়েছে, তা ইরানের জনগণ দীর্ঘদিন মনে রাখবে বলেও জানানো হয়েছে।

আরও খবর : স্ট্রেলিয়া সফরের আগে মোদিকে খুনের হুমকি! তদন্তে ফেডারেল পুলিশ

আয়াতোল্লা খামেনেইর শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। এছাড়াও ইরানের আমন্ত্রণে সর্বদলীয় প্রতিনিধি দল তেহরান সফর করে। সেই দলে ছিলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, বিজেপি নেতা নীতিন নবীন, কংগ্রেস নেতা পবন খেরা-সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতোল্লা আলি খামেনেই (Ayatollah Seyyed Ali Khamenei)। তাঁর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি ভারতের প্রতিনিধিরাও উপস্থিতি ছিলেন। সেই অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব আবারও তুলে ধরল ইরান।

দেখুন অন্য খবর :

Latest News

অবশেষে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ

কলকাতা: টানা ২০ দিন অনশনের পর ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)। সেই পরিস্থিতিতে...

More Articles Like This