সাদা-কালো ছবিতে মনের কথা তুলে ধরলেন দেব

Must Read

কলকাতা: রাজনীতির ময়দান থেকে সিনেমার জগতে দেব (Dev) নিজের দায়িত্ব নিয়ে বরাবরই সচেতন। সোমবার দিল্লিতে এনডিএ-এর মিটিং শেষে শহরে ফিরেই পৌঁছে যান ‘দেশু ৭’-এর সেটে। সেটে পৌঁছেই ধরা দিলেন একেবারে চেনা মেজাজে। হাতে মাইক, পরিচালকের দায়িত্বে ব্যস্ত দেব। সাদা-কালো আবহে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের মনের কথা তুলে ধরলেন দেব (Dev)।

সোমবার দিল্লিতে এনডিএ-এর মিটিং শেষে শহরে ফিরেই পৌঁছে যান ‘দেশু ৭’ (DeSu 7)-এর সেটে। ‘দেশু ৭’ দেবের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ, এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালকের আসনে বসেছেন তিনি।এক যুগেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। তাঁদের রসায়ন নিয়ে দর্শকদের আবেগ এখনও অটুট। ২০২৬ সালের দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’। ছবিতে অভিনয় করছেন টলিউডের দুই জনপ্রিয় মুখ শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। দেব যে ‘দেশু ৭’-এ নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করে ফেলেছেন তা বলাই বাহুল্য।শহরে ফিরে কাজে যোগ দিয়ে খোশ মেজাজে লেন্সবন্দি পর্দার ‘রাজার রাজা’। মাইক হাতে পরিচালকের ভূমিকায় দেব। সাদা কালো আবহে ছবি পোস্ট করে দেব লিখছেন, ‘আমার জায়গায় আমি ফিরে এসেছি।’ সত্যিই তো শিল্পীরা শিল্পকর্মেই মানানসই। প্রথমবার দেবের নির্দেশনায় কাজ করছেন শুভশ্রী, অনির্বাণের মতো ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত তারকারা।

আরও পড়ুন: আসছে একেন ফ্র্যাঞ্চাইজির পরের ইনস্টলমেন্ট ‘কেরালায় কুরুক্ষেত্র’

Latest News

ব্রিকস সম্মেলনের আগে বার্তা মোদির, কী বললেন প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার তিনি আশা...

More Articles Like This