হাওড়া স্টেশনে বুলডোজার অভিযান! অবৈধ দখল সরাতে কড়া পদক্ষেপ RPF-এর

Must Read

হাওড়া: হাওড়া স্টেশন (Howrah) চত্বরে অবৈধ দখলদারি সরাতে বড়সড় অভিযান চালাল রেল সুরক্ষা বাহিনী (RPF)। রবিবার সকাল থেকে বুলডোজার নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। স্টেশন সংলগ্ন একাধিক জায়গা থেকে সরানো হয় অবৈধ দোকান, অস্থায়ী কাঠামো ও দখলদারি।

রেল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হাওড়া স্টেশন এলাকায় বেআইনি দখল ও অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ উঠছিল। যাত্রী চলাচলে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল। সেই কারণেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে RPF।

আরও পড়ুন: পাঁচ হাসপাতালে হঠাৎ ‘সারপ্রাইজ ভিজিট’ স্বাস্থ্যসচিবের

অভিযানের সময় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকেও নজর রাখা হয়। বুলডোজার দিয়ে একাধিক অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। উদ্ধার করা হয় স্টেশনের গুরুত্বপূর্ণ অংশও।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাওড়া স্টেশন দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। সেখানে যাত্রী নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্যদিকে, উচ্ছেদ ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু স্থানীয় ব্যবসায়ী। তাঁদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদে সমস্যায় পড়তে হচ্ছে বহু পরিবারকে। যদিও রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, অবৈধ দখল কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Latest News

‘আগে কাটমানি দিতে হত’, শিল্পবান্ধব বাংলার বার্তা শুভেন্দুর, একাধিক বিনিয়োগের খতিয়ান মুখ্যমন্ত্রীর

কলকাতা: বাংলায় শিল্প ও বিনিয়োগের পরিবেশ বদলেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার সিটি সেন্টারে একটি...

More Articles Like This