32.7 C
Kolkata

মন্দিরে ঢোকার ‘শাস্তি’! চুল কেটে, গলায় জুতো পরিয়ে…..

Must Read

ওয়েব ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা মহারাষ্ট্রে (Maharastra)। মন্দিরে (Temple) ঢোকার অপরাধে এক মহিলার উপর নির্মম অত্যাচার! অর্ধনগ্ন করে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হল এলাকায়। জানা গিয়েছে, এমন ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের উলহাসনগরের ওয়াঘরি এলাকায়। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যাকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, কোনও সমস্যার কারণে এক রাজপুত পরিবারকে একঘরে করা হয়েছিল। এমনকি মন্দিরে ঢোকার উপর নিষেধাজ্ঞা করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা দিয়েছিল স্থানীয় পঞ্চায়েত। তবে এর প্রতিবাদ জানিয়েছিল ওই পরিবার। জানা যাচ্ছে, ঘটনার দিন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। সেখানে ওই রাজপুত পরিবারের এক যুবক হাজির হয়েছিলেন। সেখানে তিনি মন্দিরে প্রবেশ করতে না দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন।

আরও খবর : ভাড়া দিতে পারেননি, বাড়িওলার সঙ্গে স্ত্রী-কন্যাকে ধর্ষণ করার চুক্তি ব্যক্তির!

অভিযোগ, এর পরেই সেখানে বেশ কিছু অভিযুক্ত লাঠি ও রড নিয়েও ওই যুবকের উপর হামলা চালিয়েছিল। এমনকি যুবকের বাড়ির সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানানো হলে, পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু তার পরেও থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন কান্তা প্রেম রাজপুত (৫০), তাঁর বোন গীতা রাজপুত এবং মেয়ে অঞ্জলি। কিন্তু, তাঁদের পোশাক ছিঁড়ে চুল কেটে, গলায় জুতো পড়ানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এর পর ২ কিলোমিটার রাস্তা ঘোরানো হয় তাঁদের। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়।

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। তদন্তকারীরা জানিয়েছেন, ওই পরিবারকে একঘরে করে রাখা হয়েছিল। তবে গোটা ঘটনায় ২ মহিলাকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে মামালাও দায়ের হয়েছে বলে খবর। তবে ঘটনার পর অভিযুক্তরা পলাতক বলে জানা যাচ্ছে। তাঁদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।

দেখুন অন্য খবর :

Latest News

সংসদে বাদল অধিবেশনের দিন ঘোষণা করল কেন্দ্র!

ওয়েব ডেস্ক : সংসদের বাদল অধিবেশনের (Monsoon Session of Parliament) দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র (Central Government)। আগামী ২০ জুলাই...

More Articles Like This