ব্রিকসের আগে বড় উদ্যোগ, দেশে রুশ বিমান তৈরির পথে ভারত!

Must Read

ওয়েব ডেস্ক : ব্রিকস সম্মেলনের (BRICS Summit) আগে ভারত (India) ও রাশিয়ার (Russia) মধ্যে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কিনজারাপু রাম মোহন নাইডু জানিয়েছেন, দেশে বিমান তৈরির বিষয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা আরও বিস্তৃত হয়েছে

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এবং রাশিয়ার মধ্যে বিমান নির্মাণ সংক্রান্ত একটি সমঝোতাপত্র রয়েছে। সেই সমঝোতার ভিত্তিতেই নতুন করে আলোচনা চলছে। সম্ভাব্য প্রকল্পে দুটি ধরনের বিমান নিয়ে কথা হয়েছে, একটি হল টার্বোপ্রপ আইএল ১১৪। এর অন্যটি হল জেট ইঞ্জিন চালিত সুখোই সুপারজেট ১০০।

আরও খবর :   ব্রিকস সম্মেলনে রাষ্ট্রনেতাদের জন্য বিশেষ আয়োজন, মেনুতে কাশ্মীরি আখরোট থেকে বাংলার কুচো নিমকি

মন্ত্রী জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে নতুন বিমানবন্দর তৈরি হওয়ায় আঞ্চলিক বিমান যোগাযোগের প্রয়োজন বাড়ছে। সেই চাহিদা মেটাতে এই বিমানগুলি উপযোগী হতে পারে। দ্রুত এই বিমানগুলি ভারতে তৈরির প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নিয়েই রাশিয়ার সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আলোচনা ও প্রস্তাবিত চুক্তির আওতায় ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য প্রায় ১০৫টি আঞ্চলিক টার্বোপ্রপ বিমান সরবরাহের সম্ভাবনাও রয়েছে। পিনাকল এয়ার, এয়ার কেরালা এবং স্লিক এভিয়েশনের মতো সংস্থাগুলির জন্য সম্ভাব্য সরবরাহ ও ব্যবস্থাপনা নিয়েও আলোচনা চলছে।

দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাশিয়া (Russia) তাদের এসজে ১০০, এমসি ২১ এবং আইএল ১১৪ ৩০০ বিমান প্রদর্শন করেছে। ভারতের বাড়তে থাকা আঞ্চলিক বিমান যোগাযোগের বাজারকে সামনে রেখেই এই প্রদর্শন বলে মনে করা হচ্ছে।প্রতিরক্ষা ক্ষেত্রে মিগ ও সুখোইয়ের মতো প্ল্যাটফর্মের দীর্ঘদিনের সহযোগিতার পর এবার অসামরিক বিমান পরিবহণ এবং দেশে বিমান তৈরির ক্ষেত্রেও ভারত রাশিয়ার সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।

Latest News

বেআইনি বহুতল নির্মাণে বড় নির্দেশ হাইকোর্টের, দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত

ওয়েব ডেস্ক : কলকাতায় বেআইনি বহুতল নির্মাণ এবং তাকে ঘিরে দুর্নীতির অভিযোগে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High...

More Articles Like This