তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, গুঁড়িয়ে গেল বাড়ির একাংশ! ১০০ মিটার দূরে ছিটকে পড়ল দরজা জানলা

Must Read

ওয়েব ডেস্ক : শুক্রবার বেলায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) পূর্বের উত্তরভাগ লালপোলের কাছে তৃণমূল নেতা দ্বিজেল মণ্ডলের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।

বিস্ফোরণে বাড়ির একাংশ কার্যত গুঁড়িয়ে গিয়েছে। আস্ত দেওয়াল ভেঙে পড়ার পাশাপাশি বাড়ির কলমের পিলারও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বাড়ির ভাঙা জানলা ও দরজার অংশ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। কী কারণে এত শক্তিশালী বিস্ফোরণ হল, বাড়িতে কোনও বিস্ফোরক মজুত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর :  রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

পুলিশের প্রাথমিক অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে স্থানীয় বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকদের দাবি, ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল। তাঁদের অভিযোগ, ভোটে জিতলে এলাকায় হিংসা ছড়ানোর জন্য বোমা বারুদ জমা করা হয়েছিল।

স্থানীয়দের আরও দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূল নেতা দ্বিজেল মণ্ডল এলাকায় নেই। ফলে বিস্ফোরণের সঙ্গে বাড়িতে কোনও বিস্ফোরক মজুতের যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Latest News

ব্রিকসের মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু! পুতিন-জিনপিং-পেজেসকিয়ানের সঙ্গে একই নৈশভোজে থাকার সম্ভাবনা

ওয়েব ডেস্ক : ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন (BRICS Summit)। ভারতের আয়োজনে...

More Articles Like This