32.2 C
Kolkata

মাঠে নেমেও ঠিকমতো বল করতে পারলেন না পাথিরানা

Must Read

ওয়েব ডেস্ক : নিলামে তাঁর পেছনে ১৮ কোটি টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ভাবা হয়েছিল, তাঁকে হয়তো ডেথ ওভারে ব্যবহার করবে কেকেআর (KKR)। তাঁকেই সেরা অস্ত্র করে তোলা হবে, এমনটাই ভেবেছিলেন ভক্তরা। তবে চোটের জন্য কার্যত গোটা আইপিএল (IPL) মাঠের বাইরে বসে কাটালেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)।

মূলত, আইপিএল (IPL) শুরু হলেও প্রথম দিকে দলে যোগ দেননি পাথিরানা (Matheesha Pathirana)। তাঁর চোট পেয়েছিল বলে সেই সময় জানা গিয়েছিল। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ফিটনেস টেস্ট নিয়ে ছাড়পত্র দেওয়ার পর কলকাতায় এসে যোগ দেন তিনি। কিন্তু এখনও একটিও ম্যাচ খেলেননি তিনি। প্রশ্ন উঠছে, এত টাকা দিয়ে কিনেও কেন খেলানো হচ্ছে না শ্রীলঙ্কার পেসারকে? তবে এ নিয়ে কেকেআর শিবির থেকে টিম কম্বিনেশনের অজুহাত দেওয়া হয়েছে।

আরও খবর : আইপিএল ফাইনালে আমন্ত্রিত পিসিবি প্রধান?

তবে শনিবার পাথিরানাকে গুজরাত টাইট্যান্সের বিরুদ্ধে মাঠে নামানো হয়েছিল। তবে তিনি নেমেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। তবে মাত্র ৮ বল করেছেন তিনি। দিয়েছেন ৯ রান। তারপরই মাঠে ফিজিও নেমে তাঁর শুশ্রূষা করেন। ফলে তিনি আর বল করতে পারেননি। মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে শেষ ওভারটি করতে হয় শিবম দুবেকে।

এ নিয়ে নেটমাধ্যমে ট্রোলিং শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন, চোট লাগা এক ক্রিকেটারের জন্য কেউ কী করে ১৮ কোটি টাকা খরচ করল? ম্যাচ শেষে ফিন অ্যালেনকে পাথিরানা ও বরুণের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে এ নিয়ে বিরক্ত অ্যালেন বলেন, আমি ফিজিও নই। এটা আমার কাজ নয়। পাথিরানাকে নিয়ে দলের মধ্যেই অসন্তোষ রয়েছে বলেই মনে করছেন অনেকে।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বকাপে জীবন্ত হয়ে উঠল ৬৮ বছরের ইতিহাস! ১৯৫৮ সালের বিশ্বকাপে কী ঘটেছিল জানেন?

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি! ৬৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা গেল এক বিরল কাকতালীয় ঘটনা। ২০২৬...

More Articles Like This