‘ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আপস নয়’, প্রশ্নফাঁসে কড়া বার্তা মোদির

Must Read

কলকাতা: প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে ছাত্র-যুবদের বিক্ষোভের আবহে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে যুক্তদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট (First Track Court) গঠন করা হবে। পাশাপাশি ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী (Paper Leak)।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে প্রকাশিত এক বার্তায় মোদী লেখেন, দেশের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট দফতর ও আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, পড়ুয়াদের স্বার্থ রক্ষায় সরকার একাধিক উদ্যোগ নিচ্ছে এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন তারই অন্যতম অংশ।

সাম্প্রতিক সময়ে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিভিন্ন রাজ্যে ছাত্র আন্দোলন জোরদার হয়েছে। রাজধানী দিল্লির যন্তরমন্তর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ ধীরে ধীরে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়েছে। বিরোধী দলগুলিও এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ শানাচ্ছে।

আরও পড়ুন: ১০০ নয়, ৮৫ শতাংশ বকেয়া ডিএ দিতে চায় রাজ্য! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্টে ছাড়ের আবেদন

এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডাও জানিয়েছিলেন, প্রশ্নফাঁস একটি জাতীয় সমস্যা এবং বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনায় সরকার প্রস্তুত। যদিও শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি উঠলেও, সেই সম্ভাবনা আপাতত নেই বলেই কেন্দ্রীয় সূত্রের ইঙ্গিত।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণাকে প্রশ্নফাঁসের বিরুদ্ধে সরকারের কড়া অবস্থানের বার্তা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। এখন নজর, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও তদন্ত প্রক্রিয়া কত দ্রুত বাস্তবায়িত হয় এবং দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়।

Latest News

পুজোর মুখে বাড়তে চলেছে মদের দাম!

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যে মদের দামের (Liquor Price) দাম বদলাতে চলেছে।...

More Articles Like This