ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বড় স্বস্তির খবর। অন্নপূর্ণা সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি জানাতে পারবেন উপভোক্তারা। এর জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর (helpline Number)।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা সংক্রান্ত কোনও সমস্যা হলে উপভোক্তারা ৮২৮২০৮২৮২০ নম্বরে যোগাযোগ করতে পারবেন। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে অভিযোগ জানানো যাবে। ই-মেইলের মাধ্যমেও মেল করতে পারেন asap@wb.gov.in-এ।
আরও খবর : কালীঘাট তৃণমূলের আবেদন হাইকোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
শুধু টাকা না পাওয়া নয়, যোজনার টাকা সংক্রান্ত অন্যান্য সমস্যার কথাও এই নম্বরে জানাতে পারবেন উপভোক্তারা। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা না পড়লে বা কিস্তি নিয়ে কোনও সমস্যা হলে সরাসরি প্রশাসনের কাছে বিষয়টি জানানো সম্ভব হবে।
এদিকে সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা ১৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার কথা। তবে মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষ্যে রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি ১৫ তারিখের বদলে ১৭ তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে?
