বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা বাড়ল, ১০০০ থেকে করা হল ১৫০০ টাকা

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং দিব্যাঙ্গ ভাতার পরিমাণ বাড়িয়ে দিল রাজ্য সরকার (West Bengal Government)। এতদিন মাসে ১০০০ টাকা করে পাওয়া গেলেও এবার থেকে উপভোক্তাদের হাতে যাবে ১৫০০ টাকা। আগস্ট মাস থেকেই বর্ধিত অর্থ কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। যোগ্য উপভোক্তাদের ব্যাংক হিসাবে সরাসরি এই টাকা পাঠানো হবে।

সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, তিনটি সামাজিক প্রকল্প মিলিয়ে প্রায় ৮২ লক্ষ মানুষ সুবিধা পাবেন। এর জন্য সরকারের বছরে অতিরিক্ত প্রায় ১৪ হাজার ৭৭১ কোটি টাকা খরচ হবে। তাঁর দাবি, রাজ্যের আর্থিক পরিস্থিতি কঠিন হলেও যোগ্য মানুষকে সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

একইসঙ্গে পুরনো সরকারের সময় তৈরি হওয়া সামাজিক ভাতার অপেক্ষমাণ তালিকা বাতিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের তালিকায় নানা ধরনের অনিয়ম ছিল। যোগ্যতার মানদণ্ড না মেনেও অনেককে সুবিধা দেওয়া হয়েছিল। এবার নতুন করে আবেদন গ্রহণ করে নথি যাচাইয়ের মাধ্যমে উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে।

আরও খবর : কালীঘাট তৃণমূলের আবেদন হাইকোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় ফের দু’দিনের জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেখানে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচিতেও সামাজিক প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

সরকারি হিসাবে বর্তমানে ৬১ লক্ষ ৫৭ হাজার ২৩০ জন বৃদ্ধ, স্বামীহীন এবং দিব্যাঙ্গ মানুষ এই ভাতার আওতায় রয়েছেন। জনকল্যাণ শিবিরের মাধ্যমে আরও ৬ লক্ষ ৩৭ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে । এদিকে ২৫ থেকে ৬০ বছর বয়সিদের জন্যও মুখ্যমন্ত্রীর বিশেষ আবেদন, কেউ যদি ১৫০০ টাকার ভাতা স্বেচ্ছায় ফিরিয়ে দিয়ে অন্নপূর্ণা প্রকল্পের জন্য আবেদন করেন, তাহলে মাসে ৩০০০ টাকা পাওয়ার সুযোগ থাকবে।

Latest News

মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট, ১১ সেপ্টেম্বর মিছিল করতে চান মমতা! আদালতের দ্বারস্থ অসিত মজুমদার

ওয়েব ডেস্ক : মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আবেদন ঘিরে নতুন করে চর্চায় কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This