Forbidden

You don't have permission to access th1s resource.

১০০ নয়, ৮৫ শতাংশ বকেয়া ডিএ দিতে চায় রাজ্য! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্টে ছাড়ের আবেদন - KolkataTV
33.6 C
Kolkata

১০০ নয়, ৮৫ শতাংশ বকেয়া ডিএ দিতে চায় রাজ্য! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্টে ছাড়ের আবেদন

Must Read

কলকাতা: সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) স্ট্যাটাস রিপোর্ট জমা দিল পশ্চিমবঙ্গ সরকার। সেখানে আদালতের কাছে ১০০ শতাংশ বকেয়া ডিএ-র (DA) পরিবর্তে ৮৫ শতাংশ পরিশোধের অনুমতি চেয়েছে রাজ্য। আর্থিক চাপের কারণ দেখিয়েই এই ছাড়ের আবেদন করা হয়েছে (7th Pay Commission)।

বৃহস্পতিবার ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও নতুন বেঞ্চ গঠনের কারণে তা স্থগিত হয়েছে। তার আগেই বুধবার রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করা হয়। ওই রিপোর্টে জানানো হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতিতে এককালীন ১০০ শতাংশ বকেয়া ডিএ পরিশোধ করা সম্ভব নয়। তাই বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে আদালতের ছাড় চাওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট ছাড়া মিলবে না ‘যুবশক্তি’ ভাতা!

স্ট্যাটাস রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৮ সালের মধ্যে চার কিস্তিতে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আদালত যদি এই প্রস্তাবে সম্মতি দেয়, তবে সেই অনুযায়ী অর্থপ্রদান করা হবে।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ব্যবধান ধাপে ধাপে কমানো হবে। তিনি দাবি করেছিলেন, হঠাৎ করে বড় অঙ্কের ডিএ ঘোষণা না করে আর্থিক হিসাব-নিকাশ করেই সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং ভবিষ্যতে সেই ঘাটতি পূরণের চেষ্টা করা হবে।

এদিকে, সম্প্রতি রাজ্যে সপ্তম পে কমিশনও গঠন করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশন সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, ডিএ এবং অন্যান্য আর্থিক সুবিধা পর্যালোচনা করবে। বর্তমান ডিএ কাঠামোও নতুন বেতন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিবেচনা করা হবে।

এখন নজর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে। আদালত রাজ্যের এই প্রস্তাব গ্রহণ করে কি না, তার উপরই নির্ভর করবে বকেয়া ডিএ পরিশোধের ভবিষ্যৎ রূপরেখা।

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This