Forbidden

You don't have permission to access th1s resource.

প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট ছাড়া মিলবে না ‘যুবশক্তি’ ভাতা! - KolkataTV
33.6 C
Kolkata

প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট ছাড়া মিলবে না ‘যুবশক্তি’ ভাতা!

Must Read

কলকাতা: রাজ্যে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। তবে তার আগেই প্রয়োজনীয় নথি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন বহু শিক্ষিত বেকার যুবক-যুবতী (Unemployment Allowance)। বিশেষ করে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট সংগ্রহ করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভিড় বাড়ছে বলে জানা গিয়েছে (Yuva Shakti Bharosa Card)।

রাজ্য সরকারের ঘোষিত ‘ভরসা কর্মসূচি’র আওতায় স্নাতক শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাসিক ৩,০০০ টাকা এবং অস্নাতকদের ২,০০০ টাকা ভাতা দেওয়ার কথা। সেই প্রকল্পে আবেদন করতে অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেটের পাশাপাশি প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেটও জমা দিতে হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: আজও ভিজবে দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে কমবে বৃষ্টি!

প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট পেতে আবেদনকারীকে নিজের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাধারণত পরিচয়পত্র, ফাইনাল মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। নথি যাচাইয়ের জন্য আসল মার্কশিটও সঙ্গে রাখতে হতে পারে।

যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে ‘যুবশক্তি ভরসা কার্ড’ নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় নথি কিংবা অনলাইন পোর্টাল সম্পর্কেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এই তথ্যগুলিকে এখনও সরকারি নির্দেশিকা হিসেবে নয়, সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

সূত্রের দাবি, চলতি বছরের অক্টোবর মাস থেকে ভাতা প্রদান শুরু হতে পারে। তার আগে আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকেই এখন থেকেই প্রয়োজনীয় শিক্ষাগত নথি সংগ্রহের উদ্যোগ নিচ্ছেন। তবে আবেদন শুরুর আগে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের দিকেই নজর রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট মহল।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This