‘গ্রেট হিরো’ ভারতীয় পাইলট স্মিতকে সম্মান জানাবে ইজরায়েল

Must Read

ওয়েব ডেস্ক: ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মাননা জ্ঞাপন করবে ইজরায়েল সরকার। তাঁর সাহসিকতায় আরও একটা ৯/১১ হওয়া আটকানো গিয়েছে। নিজে গুরুতর আহত হয়েও যাত্রীদের বাঁচিয়েছেন স্মিত। ভারতে ইজরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার তাঁকে ‘গ্রেট হিরো আখ্যা দিয়েছেন।’ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাষ্ট্রদূত জানিয়েছেন, “তিনি সত্যিই একজন গ্রেট হিরো। আর যুদ্ধে ভারত ও ইজরায়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী। আমরা তাঁকে স্বীকৃতি দেওয়ার কোনও না কোনও উপায় খুঁজে বের করব।”

রাষ্ট্রদূত আরও বলেন যে, ওই পাইলটের কর্মকাণ্ড পুরো ইজরায়েলে ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সে দেশের নেতৃত্ব, সবাই স্মিতের সাহসিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছেন। আজার বলেন, “ইজরায়েল তার বন্ধুদের ভুলে যায় না, যারা সংকটের মুহূর্তে ইজরায়েলের পাশে দাঁড়ায়, তাদের কথা মনে রাখে।”

তেল আভিভ-গামী ‘ফ্লাইদুবাই’-এর ফ্লাইট পরিচালনার সময় ককপিটের ভিতরেই সহ-পাইলটের হামলার শিকার হন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। ১৭৪ জন আরোহী নিয়ে বিমানটি হঠাৎ খাড়াভাবে নীচের দিকে নামতে শুরু করে। যাত্রী ও ক্রু-সদস্যদের মধ্যে চরম আতঙ্ক ও ছোটাছুটি পড়ে যায়।

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার হোক, প্রধানমন্ত্রীকে চিঠি NCPI-এর

ইয়ানিভ হায়ুন নামের এক ইজরায়েলি যাত্রী এবং আরেকজন যাত্রী ককপিটে প্রবেশ করতে সক্ষম হন এবং কো-পাইলটকে নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে সরিয়ে আনেন। হায়ুন জানান, ককপিটের মেঝেতে মচ্ছরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল এবং মনে হচ্ছিল ছুরি চালানো কো-পাইলট বিমানটির নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন।

যাত্রীরা যখন আক্রমণকারীকে নিবৃত্ত করছিলেন, তখন আহত হওয়া সত্ত্বেও ভারতীয় পাইলট স্মিত বিমানটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যাত্রী হিসেবে ভ্রমণরত অন্য দুজন পাইলট (যাঁরা তখন দায়িত্বে ছিলেন না) শেষ পর্যন্ত বিমানের নিয়ন্ত্রণভার গ্রহণ করেন এবং ফ্লাইটটিকে স্থিতিশীল করতে সহায়তা করেন।

এরপর বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করানো হয়। মচ্ছরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা গিয়েছে যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Latest News

ইউপিআইয়ে নতুন মাশুল! ২০০০ টাকার বেশি লেনদেনে ০.৪% MDR, সমীক্ষায় নগদে ফিরতে চান ৭৬% ইউজার

নয়াদিল্লি: এত দিন ছোট-বড় কেনাকাটায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা মেটানো ছিল কার্যত মাশুলমুক্ত। এ বার সেই ব্যবস্থায় বদল আসছে। আগামী...

More Articles Like This